চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় ছুঁয়েছে দর্শকদের, শিল্পীরা করলেন উদযাপন

৯ দিনে কোটির বেশি দর্শক দেখেছেন 'তোমাদের গল্প'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 10, এপ্রিল 2025
in বিনোদন
A A
শিল্পীরা দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া কয়েক’শ নাটকের ভিড়ে দর্শকনন্দিত ও প্রশংসিত মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। মাত্র ৯ দিনে কোটির মাইলফলক ছুঁয়েছে এই ফিকশনটি।

গত ৩১ মার্চ ঈদের দিন বিকেল ৪টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই কন্টেন্ট এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৪৫ লাখ বারের বেশি! এতে মন্তব্য পড়েছে ৩১ হাজারের বেশি। সেই হিসেবে দিনে ১০ লাখের বেশি দর্শক ‘তোমাদের গল্প’ দেখে মুগ্ধ হচ্ছেন।

ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন চার নম্বরে আছে পারিবারিক আবেগের মিশেলে নির্মিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের বন্ধন ও রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

দর্শকদের পছন্দের শীর্ষে থাকা এই নাটকটির সাফল্য উদযাপন করেছেন এর শিল্পীরা। বুধবার সন্ধ্যায় সিনেমাওয়ালার অফিসে ‘তোমাদের গল্প’র শিল্পীরা কেক কেটে সাকসেস উদযাপন করেন।

পরিচালক রাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে সেজন্য ধন্যবাদ। আমরা সবাইকে ভালোবাসি।

দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে ‘তোমাদের গল্প’ নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে অনেকে এই কন্টেন্টের প্রশংসা করেছেন। প্রবাসী দর্শকরা এই ইউটিউব ফিল্ম দেখে আবেগাপ্লুত হয়েছেন। কেউ কেউ আবার বলছেন, চলতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মাননা প্রাপ্তি দৌড়ে এগিয়ে থাকবে এ নাটক।

‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।

নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক।

সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।

Tags: এমএনইউ রাজুজোভানতটিনীতোমাদের গল্পদিলারা জামাননাদের চৌধুরীবড়দা মিঠুমনিরা আক্তার মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজশিল্পী সরকার অপুসমু চৌধুরীসাবেরি আলম
Previous Post

প্রবেশপত্র না পাওয়ায় ১৩ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ, শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ

Next Post

বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে কঙ্গনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

Next Post
কঙ্গনা রাণৌত সানগ্লাস পরে সূর্য থেকে রক্ষা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে কঙ্গনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দেহজনক সেই আউটের তদন্ত করবে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT