চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড সংগ্রহ গড়ে রেকর্ড জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 10, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয়টি ছিল ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। সেটা ভেঙে দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় তুলেছেন লাল-সবুজের মেয়েরা। রানের দিক থেকে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছে টিম টাইগ্রেস। ওয়ানডেতে টাইগ্রেসদের এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। গতবছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান ছিল বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের আগুনে বোলিংয়ে ২৮.৫ ওভারে কেবল ৯৩ রানে গুটিয়ে গেছে থাই মেয়েরা। দুই টাইগ্রেসই ৫টি করে উইকেট শিকার ধরেছেন। দুজনেরই ক্যারিয়ারসেরা বোলিং।

বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্যে শুরুতে ভালো করলেও ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২৬ বলে ২২ রান করে চানিদা সুথিরুয়াং আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বাকিদের আসা-যাওয়ার মাঝে শুধু নাত্তায়া বুচাথাম (২২) ও অধিনায়ক নারুয়েমল চাইওয়াই (১৫) পৌঁছান দুই অঙ্কের ঘরে। ৯৩ রানে আটকে যায় থাইল্যান্ড।

বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ফাহিমা। ৫ ওভারে কেবল ৭ রানে শিকার করেছেন ৫ উইকেট। লেগ স্পিনারের আগের সেরা বোলিং ছিল ৩৮ রান ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথমবার বল হাতে নিয়েই আগুন ঝরান জান্নাতুল। ৮.৫ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

মেয়েদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেয়ার প্রথম কীর্তি এটি। প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে কেবল ৭ রানে ৫ উইকেট নেন জান্নাতুল। এ দুজনের আগে ওয়ানডেতে বাংলদেশের হয়ে ৫ উইকেট নিতে পেরেছিলেন শুধু খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার।

এর আগে শুরুটা খুব বেশি ভালো ছিল না বাংলাদেশের। ১৫ রানে ইসমা তানজিমকে হারিয়ে বিপাকে পড়ে দল। সেখান থেকে দারুণভাবে হাল ধরেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার।

ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৮২ বলে ফারজানা আউট হন। জুটিতে আসে ১০৪ রান। শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শারমিনকে। একপ্রান্ত থেকে উইকেট ধরে রানের চাকা সচল রেখে শেষপর্যন্ত ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দারুণ ইনিংসটিতে ৪টি চার হাঁকান।

এদিন মারকুটে ইনিংস খেলেছেন জ্যোতি। ৮০ বলে তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারসেরা ১০১ রান। ১৫টি চার ও এক ছক্কায় সাজান ইনিংস। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মারতে গিয়ে আদিসারা সুওয়ানচোনথির হাতে ধরা পড়েন তিনি। ৩ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে বাংলাদেশ। শারমিন ও জ্যোতির জুটিতে এসেছে ১৫২ রান। এটিও রেকর্ড। আগের রেকর্ড ছিল শারমিন আক্তার ও ফারজানা হকের জুটিতে আসা ১৪৩ রান, আইরিশ মেয়েদের বিপক্ষে মিরপুরে।

থাইল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ফন্নিতা মায়া, থিপাচা পুথাওং ও অনিচা।

Tags: জ্যোতিথাইল্যান্ডপাকিস্তানফাহিমাবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলাহোরলিড স্পোর্টসশারমিন
Previous Post

দেশের নাম বদলে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ করতে ইসলামী আন্দোলনের প্রস্তাব

Next Post

সাজেকে বাস-পর্যটকবাহী গাড়ির সংঘর্ষে আহত ৮

Next Post
সাজেকে বাস ও পর্যটকবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে বাস-পর্যটকবাহী গাড়ির সংঘর্ষে আহত ৮

ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের শট ও ফিল্ডারদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট, থাকবে ৬টি করে দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT