বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশের ওপর শুল্ক কার্যকর স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তবে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১শ’৪ শতাংশ থেকে বাড়িয়ে ১শ’২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Source:
https://youtu.be/eSziq2QMo-k









