চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু পেতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 পূর্বাহ্ন 10, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নামার আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান এ-দল এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে জয়ে পেয়েছে টিম টাইগ্রেস। এবার লক্ষ্য মূল লড়াইয়ে ভালো খেলার। চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাকা করে ফিরতে চায় বাংলাদেশ।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচের আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাহিদা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসার পর দুটো অনুশীলন ম্যাচ খেলেছি। যেখানে বোলার ও ব্যাটাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। বৃহস্পতিবার আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ। আশা করছি থাইল্যান্ডের বিপক্ষে ভালো একটা শুরু পাবো।’

আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নিগাররা। নাহিদা বললেন, ‘এখানকার উইকেটটা বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আমি মনে করি আমাদের এই চ্যালেঞ্জটা নেয়া উচিত। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে দলের জন্য সেটা ভালো হবে। আশা করি ম্যাচটা দারুণ হবে। আমরা ভালোভাবে খেলে চ্যাম্পিয়ন হয়েই যেন দেশে ফিরতে পারি।’

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।

আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Tags: থাইল্যান্ডনাহিদাপাকিস্তানবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

Next Post

ডর্টমুন্ডকে দাঁড়াতেই দেয়নি সেমিতে দেড়-পা দিয়ে ফেলা বার্সেলোনা

Next Post
বার্সেলোনা ফুটবল দল মাঠে খেলছে, ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডর্টমুন্ডকে দাঁড়াতেই দেয়নি সেমিতে দেড়-পা দিয়ে ফেলা বার্সেলোনা

পিএসজির খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজের ভিলাকে হতাশ করে এগিয়ে থাকল পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT