চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ভারত থেকে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি, নিরাপত্তা বাহিনী ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বাংলাদেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে তাদের দেশে পাঠানো হয়। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া জানান, ভারত থেকে ফেরা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হয়। মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে এই ১৪ জন বাংলাদেশি কারাভোগ করেন। কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরা ১৪ বাংলাদেশির মধ্যে রয়েছেন, জামালপুরের বক্সিগঞ্জ থানার মো. উমর ফারুখ (২৬), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার মো. হুমায়ুন কবির (২৬), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মো. রাসেল মিয়া (২০), ফরিদপুরের নগরকান্দা থানার মো. সুজন মোল্লা (৩৬), নরসিংদীর শিবপুর থানার মো. ইউসুফ মিয়া (২৩), রাজশাহীর গোদাগঞ্জ থানার মো. সাহেব আলী (২৩), একই এলাকার মো. মিজানুর রহমান (২৬), মো. সোহেল রানা (২৫), মো. আবু বক্কর (২৩), মো. আব্দুল করিম (৪৫), নেত্রকোনার কলমাকান্দা থানার মো. শামীম (৩৭), একই এলাকার মো. হাবিবুল্লাহ (৩৪), মো. নাজির আহমেদ (৪০), ময়মনসিংহের মুক্তাগাছি থানার মো. বিপ্লব মিয়া (২২)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ১৪ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনিপ্রক্রিয়া শেষে তাদের আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tags: ভারত-বাংলাদেশ
Previous Post

সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ উপদেষ্টা

Next Post

থাইল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু পেতে চায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু পেতে চায় বাংলাদেশ

বার্সেলোনা ফুটবল দল মাঠে খেলছে, ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডর্টমুন্ডকে দাঁড়াতেই দেয়নি সেমিতে দেড়-পা দিয়ে ফেলা বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT