চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত অধ্যাপকদের অধ্যক্ষ পদে পদায়ন

১৩৫ অধ্যাপকের পদায়ন নিয়ে অনিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অথচ তিনি মারা গেছেন প্রায় ২ বছর আগে, ২০২৩ সালের ১২ এপ্রিল।

মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে তিনটি আলাদা আলাদা তালিকা প্রকাশ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ পদে জামাল উদ্দীনকে পদায়ন করা হয়। এতে বিস্ময় প্রকাশ করেছেন মৃত অধ্যাপকের স্ত্রী তাহমিনা শবনম।

তাহমিনা শবনম বলেন, তালিকা প্রকাশের পরই প্রজ্ঞাপনটি আমার হাতে আসে। আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষকতা ছাড়াও অন্য ৭টি সংস্থায় চাকরির সুযোগ পেয়েও তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। জীবনে তোষামোদি-তদবির করতেন না বলেই তার যোগ্যতা ও প্রাপ্য অনুযায়ী পদে তাকে পদায়ন করা হয়নি।

শুধু অধ্যাপক জামাল উদ্দীন নন, কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মো. আব্দুল মুত্তালিব মারা গেছেন দুই বছর আগে। তাকেও নতুন করে পদায়ন করা হয়েছে অধ্যক্ষ হিসেবে। তালিকায় ২৭ নং সিরিয়ালে রয়েছে তার নাম।

নতুন করে অধ্যক্ষ পদে পদায়ন নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ভেতর। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সবচেয়ে সিনিয়র দুইটি ব্যাচ ১৪ ও ১৬ বিসিএসের অসংখ্য অধ্যাপককে পঞ্চম গ্রেডের এই পদে পদায়ন করা হয়। যার ফলে তাদেরকে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। যার ফলে উভয় তরফেই চরম বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে।

২০১৮ সালে জাতীয়করণ করা নতুন কলেজগুলোর প্রায় সবকয়টিই উপজেলা পর্যায়ে অবস্থিত। বোর্ড এসব কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করতে গিয়ে নিয়মের ব্যত্যয় করেছে। এক্ষেত্রে পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকের পদে বসানো হয়েছে সর্বোচ্চ গ্রেডের অধ্যাপকদের। আবার ক্ষেত্র বিশেষে এমন কর্মকর্তার পদায়ন হয়েছে যার চাকরির মেয়াদ অবশিষ্টই আছে আর মাত্র ১৫ দিন, কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর।

এই সিনিয়র অধ্যাপকদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেল পদায়নের জন্য তারা আবেদনই করেননি, অথচ তাদেরও অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে বিভিন্ন উপজেলায়। এমনকি চাকরির শেষ বছরে নিজ পছন্দের কর্মস্থলে বদলির যে বিধিটি রয়েছে সেটাও উপেক্ষা করা হয়েছে অনেকের ক্ষেত্রে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার রাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ক্যাডার সার্ভিস। উচ্চতর গ্রেডে পদসোপান তৈরি এবং সুষ্ঠু বদলিনীতি প্রণয়নের জন্য পেশাটির অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে। পদসোপান ও সুষ্ঠু বদলিনীতি না থাকায় বহু ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যাচ, পদবি ও বয়সে কনিষ্ঠ কর্মকর্তাদের অধীন চাকরি করতে হয়।

এখন চাকরির একদম শেষপর্যায়ে এসে নিম্নতর গ্রেডে পদায়ন পাওয়ায় এই জেষ্ঠ্য ক্যাডারের কর্মকর্তারা বিক্ষুব্ধ ও হতাশ। উপজেলা পর্যায়ের এই কলেজগুলোতে অধ্যক্ষের পদ খালি থাকায় শিক্ষাদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যেমন সত্যি, তেমনি এসব খালি পদে সহযোগী অধ্যাপকদের নিয়োগ না দিয়ে অধ্যাপকের মতন জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদায়নও অত্যন্ত বিব্রতকর।

সরকারের নানা পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান তাদের পদায়নের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করছেন তা অনেকক্ষেত্রেই পরিষ্কার নয়।

বলা হচ্ছে, ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সরকারের একটি অংশ এমনিতেই কোণঠাসা হয়ে গেছে। সেই সুযোগে আরেকটি অংশ এখন ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছাচারিতা করছে বলে অভিযোগ উঠেছে বিসিএস শিক্ষা ক্যাডারদের কাছ থেকে।

বদলি নিয়ে অসন্তুষ্টি দূর করার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে প্রতিদিন শত শত কর্মকর্তা আবেদন নিয়ে যাচ্ছেন। অথচ দীর্ঘ আট মাসেও সুষ্ঠু বদলিনীতির দেখা মেলেনি। কোথাও একই ব্যক্তি ঘুরেফিরে পদায়ন পেয়েছেন, কোথাও কনিষ্ঠ কর্মকর্তাকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে ১৩৫ অধ্যক্ষের গণপদায়নের এই আদেশ আরো বিশৃঙ্খলা তৈরি করবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। এখনই ব্যবস্থা না নিলে এর দীর্ঘমেয়াদি ফল ভোগ করবে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা।

Previous Post

শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে: গভর্নর

Next Post

নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

Next Post
প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতার বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT