চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শক্তিশালী’ আর্সেনালের জন্য প্রস্তুত অভিজ্ঞ রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল কোচ আর্সেনালের জন্য প্রস্তুত বলে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে পরাশক্তি দলগুলোর মধ্যে অন্যতম একটি আর্সেনাল, তবে ইউরোপিয়ান মঞ্চে পারফরম্যান্স বিবেচনায় খুব বেশি সাফল্য নেই। চ্যাম্পিয়ন্স লিগে নেই শ্রেষ্ঠত্বের মুকুট। সেই আর্সেনাল নামছে প্রতিযোগিতায় রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে গত কয়েক মৌসুমের পারফম্যান্স বিবেচনায় লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি গানারদের হালকাভাবে নিচ্ছেন না।

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। ইংলিশ ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হবে লড়াই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘সত্যি তারা অসাধারণ খেলছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। তারা প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমার মনে হয় ২০২০ সালে আর্সেনালের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী। ভবিষ্যতেও তারা উন্নতি করতে থাকবে।’

আর্সেনালকে শক্তিশালী ভাবলেও আনচেলত্তির শিষ্যরা প্রস্তুত লড়াইয়ের জন্য। ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমার এখন একটাই ভাবনা, সেটি হল ম্যাচের জন্য ভালো প্রস্তুতি। সেটাও আমরা ভালোভাবেই সেরেছি। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছি যে অনেককিছু ভালো করে। উচ্চ চাপ, কম ব্লকিং, ট্রানজিশন… এসবে তারা দারুণ করে। এসবের জন্য আমরা স্পষ্ট ধারণা নিয়েছি যা মাঠে কার্যকর করার চেষ্টা করব।’

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগে এরইমধ‍্যে ম‍্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রিয়াল। চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন আনচেলত্তি।

‘যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি, তাহলে এরইমধ‍্যে সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম। শেষপর্যন্ত যাই হোক, আমরা এখানে সব শিরোপার লড়াইয়ের জন‍্য আছি। যদি কাজ না হয় তাহলে পরের মৌসুমের জন‍্য আমাদের ভাবতে হবে। তবে তার সময় এখনও আসেনি। চ‍্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হল, এধরনের ম‍্যাচ নিয়ে এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না।’

Tags: আনচেলত্তিআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ব্যারিস্টার তুরিন আফরোজ চারদিনের রিমান্ডে

Next Post

আমিরের জন্য দেরি হচ্ছে সানি দেওলের ছবির শুটিং!

Next Post
সানি দেওলের শুটিং সেটে আমির খান ও অন্য অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের জন্য দেরি হচ্ছে সানি দেওলের ছবির শুটিং!

বিমসটেকের উন্নয়নে আলোচনা করছে চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা: ড. খলিলুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT