চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনেই ‘বরবাদ’-এর রেকর্ড ব্রেকিং আয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা চরিত্রে এক ব্যক্তি হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’-এর। এরইমধ্যে সাত দিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। 

মুক্তির নবম দিনে অর্থাৎ (মঙ্গলবার সন্ধ্যা)-তে রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে, তারা ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার গ্রস কালেকশন (কর, কমিশন, ও অন্যান্য খরচ বাদ দেওয়ার আগের আয়) পেয়েছে।

দুইজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’-এর।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে ‘বরবাদ’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।

রিয়েল এনার্জি প্রডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকেট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ’ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।”

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে ‘বরবাদ’। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Tags: ফজলুর রহমান বাবুবরবাদমিশা সওদাগরমেগাস্টার শাকিব খানযীশু সেনগুপ্তরিয়েল এনার্জি প্রডাকশনলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশ্যাম ভট্টাচার্য
Previous Post

দুই জয় সঙ্গী করে বিশ্বকাপ বাছাইয়ে নামবে বাংলাদেশ

Next Post

নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজ ও ঝামেলামুক্ত: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজ ও ঝামেলামুক্ত: প্রধান উপদেষ্টা

ট্রাম্প, মোদি ও মোদির ছবি, আন্তর্জাতিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শুল্ক-মোদির হ্যান্ডশেক, ড. ইউনূসের বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT