চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনকে জানতে এই দশটি সিনেমা অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in বিনোদন
A A
বিভিন্ন ভাষার সিনেমার ফিল্ম রোলের ছবি, আন্তর্জাতিক ও দেশীয় সিনেমার সংকলন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২০ বছরে ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতারা এমন কিছু চলচ্চিত্র তৈরি করেছেন, যা একত্রে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম এবং তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসার একটি শক্তিশালী ভিজ্যুয়াল আর্কাইভ গড়ে তুলেছে। নিচে ‘দ্য নিউ আরব’-এর বাছাইকৃত ১০টি ফিলিস্তিনি সিনেমার তালিকা দেওয়া হলো, যা দেখা উচিত বলে তারা মনে করেন।

কেননা, এই সিনেমাগুলো ফিলিস্তিনিদের ইতিহাস, প্রতিদিনের জীবন, সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা বুঝতে গভীরভাবে সাহায্য করবে।

১. প্যারাডাইস নাউ (২০০৫)
পরিচালক: হানি আবু-আসাদ
আত্মঘাতী মিশনে যাওয়া দুই বন্ধুর শেষ ৪৮ ঘণ্টা নিয়ে একটি আবেগঘন ও তীব্র রাজনৈতিক সিনেমা। এই সিনেমাটি দেখায় কেন কিছু তরুণ এত চরম সিদ্ধান্ত নেয়।

২. দ্য টাইম দ্যাট রিমেইনস (২০০৯)
পরিচালক: এলিয়া সুলেইমান
১৯৪৮ থেকে ২০০৮-২০০৯ পর্যন্ত সময়কে ঘিরে একটি পরিবারের জীবনচিত্র। ব্যক্তিগত ডায়েরি আর চিঠিপত্রের মাধ্যমে ইতিহাসের গভীরে যাওয়া একটি চমৎকার আত্মজীবনী চলচ্চিত্র।

৩. পোমেগ্র্যানেটস এন্ড মেইর (২০০৯)
পরিচালক: নাজওয়া নাজ্জার
স্বামীর গ্রেপ্তারের পর নৃত্যের মাধ্যমে নিজের পরিচয় খোঁজা এক নারীর গল্প। প্রেম, সংগ্রাম ও সংস্কৃতির এক অনন্য মিশেল।

৪. দ্য আইডল (২০১৫)
পরিচালক: হানি আবু-আসাদ
বাস্তব কাহিনিভিত্তিক – গাজা থেকে উঠে আসা মোহাম্মদ আসসাফের ‘আরব আইডল’ জয় করার কাহিনি।অনুপ্রেরণাদায়ক, হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা।

৫. ওয়াজিব (২০১৭)
পরিচালক: আননমারী জাসির
এক বাবা-ছেলের সম্পর্কের মধ্যে দিয়ে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংস্কারকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।
নাজারেথ শহর নিজেই যেন সিনেমার একটি চরিত্র।

৬. ইট মাস্ট বি হেভেন (২০১৯)
পরিচালক: এলিয়া সুলেইমান
এক ফিলিস্তিনি প্যারিস ও নিউ ইয়র্কে দেশ খুঁজতে গিয়ে বুঝে যান, প্যালেস্টাইনের প্রতিচ্ছবি সেখানেও আছে।
হাস্যরস ও নীরবতার মাধ্যমে সমাজ ও রাজনীতির ব্যঙ্গ।

৭. দ্য প্রেজেন্ট (২০২০)
পরিচালক: ফারাহ নাবুলসি
বাবা-মেয়ের একটি সাধারণ দিনের মধ্যেই উঠে এসেছে দখলদারিত্বের প্রতিদিনের বাস্তবতা। ছোট কিন্তু গভীর রাজনৈতিক বক্তব্য পাওয়া যাবে সিনেমাটিতে।

৮. ২০০ মিটারস (২০২০)
পরিচালক: আমিন নাইফেহ
মাত্র ২০০ মিটার দূরে পরিবারের কাছে যেতে জীবন বাজি রাখা এক বাবার গল্প। এটি হৃদয়বিদারক ও বাস্তবধর্মী সিনেমা।

৯.গাজা মন আমোর (২০২০)
পরিচালক: মোহাম্মদ ও আহমদ আবু নাসের
ভালোবাসা, ঐতিহ্য, দমন-পীড়নের মাঝে এক বৃদ্ধ মৎস্যজীবীর জীবনের গল্প এটি। হাস্যরস, ঐতিহাসিক প্রতীক, এবং বাস্তবতা মিলেমিশে এক অনন্য চলচ্চিত্র হয়ে উঠেছে এটি।

১০. ফারহা (২০২১)
পরিচালক: দারিন সাল্লাম
১৯৪৮ সালের নাকবা-র সময় ঘটে যাওয়া বাস্তব গণহত্যার এক কিশোরীর চোখে দেখা ইতিহাস। ইতিহাসকে জীবন্ত রাখার জন্য নির্মিত এক শক্তিশালী প্রতিরোধমূলক সিনেমা। সিনেমাটি দেশ বিদেশে বেশ সুনামও কুড়ায়।  –দ্য নিউ আরব

Tags: ওমরফিলিস্তিনমুভিলিড বিনোদনসিনেমা
Previous Post

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি

Next Post

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা

Next Post
দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা, হাসিমুখে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT