চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন নিয়ে বিশ্ববাসীর কাছে যে প্রশ্ন রাখলেন জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 07, এপ্রিল 2025
in বিনোদন
A A
জয়া ফিলিস্তিন নিয়ে বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখছেন, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলা করছে ইসরায়েলের সৈন্যরা। তাদের ক্রমাগত হামলায় গত কয়েক মাসে প্রায় ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের লাখো মানুষ।

বাংলাদেশেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরোচিত হামলায় চলছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিদিনই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করছে। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও গাজার উপর হামলার নিন্দা জানাচ্ছেন। দেশের তারকারাও ফিলিস্তিনের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। রবিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন মেধাবী অভিনেত্রী জয়া আহসান।

আর ক্যাপশনে বাংলায় জানিয়েছেন প্রতিবাদ। জয়া লিখেন,“দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”

বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে এদিন জয়া লিখেন,“বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?”

শেষে জয়া লিখেন,“মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।”

এরপরে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ -এর সাথেও সংহতি প্রকাশ করে আরেকটি পোস্ট করেন এই গুণী অভিনেত্রী। কর্মসূচির পোস্টার শেয়ার করে জয়া লিখেন,“হ্যাঁ ! অবশ্যই সংহতি ইসরাইলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে।”

ঈদে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। আশফাক নিপুন নির্মিত এই সিরিজের মূল চরিত্রে জয়ার অভিনয় প্রশংসা পাচ্ছে সর্বত্র।

Tags: ইসরায়েলজয়াজয়া আহসানজিম্মিফিলিস্তিনলিড বিনোদনসিনেমাহামলা
Previous Post

তারুণ্যের আলোয় আলোকিত বগুড়ার সুবিধাবঞ্চিত শিশুরা

Next Post

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশেও কর্মসূচি

Next Post
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশে কর্মসূচি অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশেও কর্মসূচি

বিনিয়োগ সম্মেলনে বক্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগ সম্মেলন থেকে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ার প্রত্যাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT