চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকো স্মৃতি সংসদ ভাঙচুর: বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 06, এপ্রিল 2025
in অন্যান্য
A A
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগের সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করার অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ ও তার সমর্থিত ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল আমিন প্রধান অভিযোগটি দায়ের করেন।

এর আগে বাঞ্ছারামপুর উপজেলা সদর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

অভিযুক্তরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হুমায়ুন সরকার, তানভীর, তানজিল, সুমন, কামাল, রফিক ফয়সাল, মেহেদি, সাব্বির, মকবুল।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার রাধানগর গ্রামে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্দ্যেগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলেন কর্তৃপক্ষ। সেখানে প্রধান অতিথি করা হয়েছিল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক সিকাদারকে।

ওই সময় খেলা শুরুর আগেই মামলার আসামিরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিস ভাঙচুর করে এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ছবি ভাঙচুরসহ কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াছ, সাবেক সহসভাপতি ভিপি নাজমুল হুদা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হালিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য কবির হোসেন, বাঞ্ছারামপুর ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের আহ্বায়ক এম.এ সালাম, বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ঈমান আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে পলাশ ও তার সহযোগীদের দলীয় কার্যালয় থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Previous Post

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ

Next Post

সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান

Next Post
বাংলাদেশ সেনাপ্রধানের সামরিক পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান

বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT