চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইসাইকেলে সোহাগের অন্নপূর্ণা সার্কিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 06, এপ্রিল 2025
in লাইফস্টাইল
A A
তিব্বতের উচ্চ পার্বত্য অঞ্চলে বাইসাইকেল চালাচ্ছেন একজন যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের অন্নপূর্ণা রেঞ্জের অন্নপূর্ণা সার্কিট হিমালয়প্রেমী ট্রেকারদের কাছে ভীষণ জনপ্রিয়। হিমালয়ের দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে চারদিকের বরফঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাটা যেমন চিত্ত জাগানিয়া তেমনই কষ্টসাধ্যও বটে। এবার দুর্গম সেই পথে সাইক্লিং করে কঠিনতম থরং লা পাস অতিক্রম করেছেন বাংলাদেশের অভিযাত্রী সোহাগ বিশ্বাস।

শুরুতে সোহাগের ইচ্ছে ছিল অন্নপূর্ণা রেঞ্জের মার্দি হিমাল ট্রেকে সাইকেল চালিয়ে বেসক্যাম্পে গিয়ে মার্দি হিমাল পর্বতের চূড়া আরোহণ। কিন্তু আবহাওয়া এবং আরও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়ে সাইকেলে অন্নপূর্ণা সার্কিট করার সিদ্ধান্ত নেন সোহাগ।

রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী সোহাগ বিশ্বাস জানান, পোখারা থেকে ১১ মার্চ অন্নপূর্ণা সার্কিটের উদ্দেশে সাইকেল নিয়ে রওনা হন তিনি। মুক্তিনাথ পেরিয়ে মানাং পর্যন্ত জিপের রাস্তা থাকলেও এর পরের অংশ শুধু পায়ে চলার পথ এবং তা অনেকটাই বিপজ্জনক। থোরং ফেদির আগে থেকেই জায়গায় জায়গায় শক্ত বরফে ঢাকা। শক্ত বরফের পিচ্ছিল পথে সাইকেল চালানো সম্ভব ছিল না বলে কিছ কিছু জায়গায় খুব সাবধানে ঠেলে ওঠা নামা করতে হয়েছে।

বাইসাইকেলে সোহাগের অন্নপূর্ণা সার্কিটের শিশুদের আনন্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থোরং ফেদি থেকে হাই ক্যাম্প পর্যন্ত খাড়া রাস্তাও সফলভাবে সাইকেলে পাড়ি দেয় সোহাগ। হাই ক্যাম্প থেকে থোরং লা পাস পর্যন্ত শক্ত বরফের পিচ্ছিল পথে চলাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল বলে জানায় সোহাগ। ১০ দিনের মধ্যে থরং লা পাস অতিক্রম করে খাড়া ডাউনহিল পেরিয়ে সাইকেলে আবারও পোখারায় ফেরেন সোহাগ।

দুর্গম ও কঠিনতম পাহাড়ি পথে সাইকেল বেশ আনন্দ নিয়েই চালিয়েছেন সোহাগ। জানান, শরীর ফিট থাকায় তেমন কষ্ট হয়নি তার। যাত্রাবিরতি বা রাত্রীযাপনের বিভিন্ন স্থানে নিজের সঙ্গে থাকা স্টোভ জালিয়ে নিজেই মাঝে মাঝে খাবার, কফি বানিয়ে খেয়েছেন বলে খরচও অনেক কম হয়েছে বলে জানান তিনি। আর চলার পথে অন্য সহযাত্রী আর স্থানীয় বাসিন্দারা নানাভাবে সোহাগকে উৎসাহ দিয়েছেন বলেও জানান তিনি।

কুষ্টিয়ার ছেলে সোহাগ বিশ্বাস একাধারে একজন দৌড়বিদ, পর্বতারোহী, সাতারু ও সাইক্লিস্ট। টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে শিক্ষক হিসেবে কর্মরত সোহাগ বাইসাইকেলে ঘুরতে ভীষণ ভালবাসেন। এর আগে তিনি মেঘালয়, দার্জিলিংসহ ভারতের বিভিন্ন স্থানে সাইকেলে ঘুরেছেন।

কয়েকবার বাংলা চ্যানেল পাড়ি দেয়া এই অভিযাত্রী ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইন্সটিটিউট থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দার্জিলিংয়ে আয়োজিত চ্যালেঞ্জিং বুদ্ধ ট্রেইলে দৌড়ানোসহ বাংলাদেশে ১০০ কিলোমিটার, ৫০ কিলোমিটারসহ অসংখ্য হাফ ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন। সোহাগের স্বপ্ন সারাজীবন এডভাঞ্চার এক্টিভিটির সাথে যুক্ত থেকে সুস্থ জীবন যাপনের।

Tags: নেপালবাইসাইকেল
Previous Post

‘মার্চ ফর গাজা’র ডাক দিলেন সারজিস

Next Post

সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় সেনাবাহিনী

Next Post
বিভিন্ন সেনা সদস্য নিরাপত্তা দিচ্ছেন চত্বরের মধ্যে, পবিত্র মন্দিরের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় সেনাবাহিনী

বাংলাদেশ সরকার লোগো, কেন্দ্রীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের পদোন্নতি বিষয়ে নতুন বিজ্ঞপ্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT