চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃবৃন্দের জীবন কুরবানী ইসলামী আন্দোলনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে: আবদুল হালিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 05, এপ্রিল 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নেতৃবৃন্দের জীবন কুরবানী নিয়ে আলোচনা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে শহীদ নেতৃবৃন্দের জীবন কুরবানী ও হাজার হাজার নেতাকর্মীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট ইসলামী আন্দোলনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। সংগঠন কর্তৃক ১১-২৫ এপ্রিল, দেশব্যাপী ঘোষিত গণসংযোগ পক্ষ পালনের মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে বৈষম্য মুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে দাওয়াত পৌঁছে দিতে হবে।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের লক্ষ্যে গণঅভ্যুত্থানের সব পক্ষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের বিলুপ্তি ও সকল দল ও শ্রেণী-পেশার মানুষের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ততার জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) অপরিহার্য।

তিনি বলেন, আগামী দিনে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভালো ফলাফল লাভের জন্য জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে তৃণমূলে সংগঠনের বিস্তৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম বাড়াতে তিনি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি তৃণমূল পর্যায়ে সকল ইসলামী দল ও ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন এবং গাজার মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানান। গাজাবাসীর মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি ডক্টর এনামুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ও চিরির বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, সাবেক বিরল উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, দিনাজপুর সদর আসনের অ্যাডভোকেট মাইনুল আলম, বীরগঞ্জ-কাহারোল সংসদীয় আসনের মতিউর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, জেলা উত্তর সভাপতি রাসেল রানা ও জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু প্রমুখ।

দায়িত্বশীল সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ, ছাত্রশিবিরের দিনাজপুর শহর, জেলা উত্তর, জেলা দক্ষিণ শাখার দায়িত্বশীলগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীলগণ, ছাত্রী সংস্থার জেলা দায়িত্বশীলাসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সকাল ৮টায় দিনাজপুর শহর জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। শহর আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

Tags: জামায়াতে ইসলামী
Previous Post

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

Next Post

ছয় ম্যাচ হাতে রেখে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

Next Post
পিএসজির খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ম্যাচ হাতে রেখে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

ভোমরা স্থলবন্দরে ট্রাক ও যানবাহনের চলাচল, বাংলাদেশ-ভারত সীমান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ চালু হচ্ছে ভোমরা স্থলবন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT