চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ লক্ষাধিক মার্কিনী ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 05, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কর্তৃত্ববাদী আগ্রাসন এবং কোটিপতি-সমর্থিত এজেন্ডার’ বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রজুড়ে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভের আয়োজন করেছে বামপন্থী সংগঠনগুলো। এতে পাঁচ লক্ষাধিক মার্কিন নাগরিক রাস্তায় নেমে প্রতিবাদ করবে বলে আশা করছে আয়োজকরা।

শনিবার (৫ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, এই ‘হ্যান্ডস অফ’ কর্মসূচির বিক্ষোভ ৫০টি অঙ্গরাজ্যের এক হাজারেরও বেশি শহরে অনুষ্ঠিত হবে।

‘হ্যান্ডস অফ’ কর্মসূচি আয়োজনের অন্যতম সংগঠন ইনডিভিজিবলের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন জানান, যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত এক হাজার ২০০ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য এরই মধ্যে চার লক্ষাধিক মানুষ নিবন্ধন করেছে।

কর্মসূচির ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, ‘ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক মনে করেন এই দেশ তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা যা কিছু পেতে পারে তা দখল করছে এবং বিশ্বকে তাদের থামাতে চ্যালেঞ্জ করছে। শনিবার আমরা দেশব্যাপী রাস্তায় নামব এবং পরিষ্কার বার্তা দেব।’

বিক্ষোভকারীদের প্রধান তিনটি দাবি: ট্রাম্প প্রশাসনের ‘বিলিয়নিয়ার দখলদারিত্ব এবং ব্যাপক দুর্নীতি’ বন্ধ করা; সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার এবং অন্যান্য শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল কর্মসূচিগুলোর জন্য ফেডারেল তহবিলের কাটছাঁট বন্ধ করা। পাশাপাশি অভিবাসী, ট্রান্স মানুষ এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করা।

এজরা লেভিন বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি একটি বৃহত্তর আন্দোলন বা বিক্ষোভ। এর মাধ্যমে মাস্ক, ট্রাম্প এবং রিপাবলিকানদের সমস্ত উৎসাহী মিত্রদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে আমরা আমাদের গণতন্ত্র, সম্প্রদায়, স্কুল, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের উপর তাদের কর্তৃত্ব চাই না।

এই কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মাস্কের কাছ থেকে মন্তব্যের জন্য অনুরোধ জানালেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

Tags: ট্রাম্পবিরোধী বিক্ষোভমার্কিন নাগরিক
Previous Post

নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Next Post

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ে এক কোটি সাত লাখের বেশি সিম ব্যবহারকারী

Next Post
ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে যাত্রীরা ভিড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ে এক কোটি সাত লাখের বেশি সিম ব্যবহারকারী

শেরপুরে অটোরিক্সার চাপায় শিশু নিহতের ঘটনা, স্থানীয়রা আহতদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে অটোরিক্সার চাপায় শিশু নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT