ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।








