চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
11:45 পূর্বাহ্ন 04, এপ্রিল 2025
in প্রবাস সংবাদ
A A
পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক গত ৩১ মার্চ “প্যালাসিও দ্যা বেলেম”-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পর্তুগালের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো দ্য সূজার নিকট তার পরিচয় পত্র পেশ করেছেন।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে “বাংলাদেশ ভবন” হতে প্রথমে প্রাসা দো ইম্পেরিও (জেরোনিমোস)-এ প্রথম গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে “প্যালাসিও দ্যা বেলেম” প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং এ সময় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পর্তুগালের রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদানকালে সিভিল হাউসের প্রধান ফার্নান্দো ফুর্তুয়োসো দে মেলো, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা মারিয়া আমেলিয়া মাইও দ্যা পাইভা, পররাষ্ট্র সচিব ড. নুনো সাম্পাইও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল রাষ্ট্রদূত ফ্রান্সিসকো রিবেইরো তেলেস উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম মাহফুজুল হক পর্তুগালের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর শুভেচ্ছা পৌঁছে দেন।

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সূজা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন-কে তাঁর শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর আলোকপাত করেন।

তিনি পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। পর্তুগালে দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও পর্তুগাল এর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পর্তুগিজ রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পর্তুগাল সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।

Tags: পর্তুগাল
Previous Post

সিঙ্গেল স্ক্রিনে মধ্যরাতেও বরবাদ, সিনেপ্লেক্সে টিকিটের হাহাকার!

Next Post

কিশোরগঞ্জের হাওরপাড়ে ভুট্টার ভালো ফলন

Next Post
কৃষকের মাঠে ভুট্টার ক্ষেত, হাওরপাড়ের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওরপাড়ে ভুট্টার ভালো ফলন

প্রধান উপদেষ্টা আসিয়ান সদস্যপদে বাংলাদেশের সমর্থন চাইলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT