চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইকে উৎসর্গ গ্রিলিশের গোল, গার্দিওলার চোখে অবিশ্বাস্য মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 03, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল কোচ মাঠে আলোচনা করছেন, একজনের হাতে ঘড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটির বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জালের দেখা পান জ্যাক গ্রিলিশ ও ওমর মারমাউশ। ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ গোলটি উৎসর্গ করেছেন ভাইকে। ভাইয়ের ২৫তম মৃত্যুবার্ষিকীতে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগে ২-০তে জিতেছে ম্যানসিটি। ২০২৩ সালের ডিসেম্বরের পর প্রিমিয়ার লিগে প্রথম গোল করলেন ২৯ বর্ষী মিডফিল্ডার গ্রিলিশ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিলিশ লিখেছেন, ‘সবসময় তুমি আমার সঙ্গেই আছো, বিশেষ করে এই দিনটিতে। এটা তোমার জন্য ছিল, কিলান।’

গ্রিলিশের ভাই কিলান মারা যান ৯ মাস বয়সে। যখন জ্যাকের বয়স ছিল ৪ বছর। এই পোস্টের আগে সিটির কোচ পেপ গার্দিওলাও জানতেন না ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে খেলতে নেমেছেন গ্রিলিশ।

স্পেনিয়ার্ড কোচ পরে বলেছেন, ‘জ্যাক একজন অবিশ্বাস্য মানুষ। আমি (বার্ষিকী সম্পর্কে) জানতাম না। মা-বাবা, তার বোন এবং পরিবারের সবার জন্য এটা কতটা কঠিন হতে পারে তা কল্পনাও করতে পারি না। এটা ভালো যে এই দিনটি সে মনে রাখে। আমি নিশ্চিত যে তারা প্রতিদিনই মনে রাখে।’

এদিকে শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে গার্দিওলার দল। শীর্ষ চারে থেকে লিগ শেষ করাই মূল লক্ষ্য তাদের। পথে আপাতত একটু এগিয়ে গেল দলটি, ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।

Tags: ইপিএলগার্দিওলাগ্রিলিশম্যানসিটিলিড স্পোর্টসলেস্টার সিটি
Previous Post

“আরোপিত মার্কিন শুল্ক পর্যালোচনা করছে এনবিআর”

Next Post

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের ডাক

Next Post
বাংলাদেশের এসএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের ডাক

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT