চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় নতুন সরকার গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 02, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়ায় নতুন সরকার গঠনের জন্য বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

গত সপ্তাহে সিরিয়ায় নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী পাঁচ বছরের জন্য ২৩ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমদ আল-শারা বলেন, “আমরা আমাদের জাতীয় যাত্রায় একটি নতুন পর্যায়ের সাক্ষী হতে যাচ্ছি এবং আজকের নতুন সরকার গঠন আমাদের নতুন রাষ্ট্র গঠনের সম্মিলিত ইচ্ছার ঘোষণা।”

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই মন্ত্রিসভা কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে এবং অনেকে এটাও মনে করছেন যে, নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রায় সবাই প্রযুক্তিবিদ। আন্তর্জাতিক সমকক্ষদের তুলনায় অনেক বেশি যোগ্যতাসম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের জনবল।

পর্যবেক্ষকরা বলছেন, নতুন মন্ত্রিসভায় যদি বিগত সময়ের মতো ধর্মীয় ব্যক্তি ও প্রাক্তন যোদ্ধাদের প্রাধান্য থাকে, তাহলে উদ্বেগের বিষয় হবে। যা নির্দেশ করে, এইচটিএস তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে। যদি মন্ত্রিসভায় সিরিয়ার বিভিন্ন সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের মিশ্রণ থাকে, তাহলে সেটা ইতিবাচক হতে পারে।

এইচটিএস গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেমন পররাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার ও স্বরাষ্ট্র তাদের দখলে রেখেছে। অন্যদিকে প্রায় অর্ধেক মন্ত্রী এইচটিএস-এর সঙ্গে যুক্ত নন এবং তারা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন।

সিরিয়ার সংবাদমাধ্যম সিরিয়া টিভি নতুন মন্ত্রিসভার সঙ্গে আসাদ পরিবারের শাসনামলের তুলনা করেছে। যেখানে কুর্দি মন্ত্রীর সংখ্যা বেড়ে শূন্য থেকে দুইজন হয়েছে। তবে লক্ষণীয় বিষয় আসাদ প্রশাসনের মতো সুন্নি মুসলিম মন্ত্রীদের সংখ্যাই বেশি নতুন মন্ত্রিসভায়। যদিও কিছু নতুন পদ তৈরি করা হয়েছে পাশাপাশি কিছু পুরনো পদকে একীভূত করা হয়েছে।

নতুন অর্থনীতিমন্ত্রী মোহাম্মদ নিদাল আল-শায়ার একজন অর্থনীতি অধ্যাপক ছিলেন। তিনি সিরিয়া ও আমেরিকায় শিক্ষকতা করেছেন।অপরদিকে নতুন স্বাস্থ্যমন্ত্রী মুসাব আল-আলী একজন নিউরোসার্জন এবং তিনি ২০১৪ সালে জার্মানিতে আসেন এবং সিরীয়দের জন্য কাজ করেন। এইচটিএস আগের বিতর্কিত বিচারমন্ত্রীকেও সরিয়ে দিয়েছে, যিনি ইদলিবে কথিতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের তদারকি করতেন।

অটোনোমাস এডমিনিস্ট্রেশন অফ নর্থ এন্ড ইস্ট সিরিয়া বা মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ-এর কোনো সদস্য মন্ত্রিসভায় নেই। যদিও শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সিরিয়ান কুর্দি মোহাম্মদ তেরকো।

অটোনোমাস এডমিনিস্ট্রেশন অফ নর্থ এন্ড ইস্ট সিরিয়া একটি বিবৃতিতে অভিযোগ করেছে, নতুন মন্ত্রিসভা “সিরিয়ার বৈচিত্র্য বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে, শুধু একটি দলের নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং সিরিয়ার জনগণের জন্য ন্যায্য ও প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি।” সিরিয়ার কুর্দি ও অন্যান্য সিরীয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নতুন নয় তবে যুদ্ধের সময় বিষয়টি গভীর হয়েছে। আল-শারা ও এসডিএফের মধ্যে একটি সাম্প্রতিক চুক্তি হওয়া সত্ত্বেও এখনও উভয় দল সমাধানে আসতে পারেনি।

Tags: শপথ গ্রহণসিরিয়া
Previous Post

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২

Next Post

ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলছে মানুষ

Next Post
ঢাকায় ফাঁকা রাস্তায় যানবাহন ও মানুষ কম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলছে মানুষ

মিয়ানমারে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে উদ্ধার কাজের জন্য যুদ্ধবিরতি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT