চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামের ‘ভারে’ দলে জায়গা পাচ্ছেন রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 01, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, বাংলাদেশে ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল জার্সিতে ব্যাট হাতে সাম্প্রতিক সময় ভালো কাটছিল না রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে শিরোপা জেতার পথে এগিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। আইপিএলে এসে আবারও ছন্দ হারিয়েছেন ডানহাতি ওপেনার। এমন পারফরম্যান্সের পর কেবল নামটা রোহিত শর্মা বলেই দলে জায়গা পাচ্ছেন, এমন বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

চলতি আইপিএলে ব্যাট হাতে বাজে সময় পার করছেন রোহিত। চিদাম্বরমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি। গুজরাট টাইটানসের বিপক্ষে পরের ম্যাচে সাজঘরে ফেরেন ৮ রানে। দুই ম্যাচেই হেরেছে মুম্বাই।

সোমবার কলকাতার বিপক্ষে মুম্বাই ওপেনার এক ছক্কায় করেন ১২ বলে ১৩ রান। ফিরেছেন আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানার ক্যাচ হয়ে। ম্যাচে অবশ্য ৮ উইকেটে জিতেছে মুম্বাই। তিন ম্যাচে রোহিতের এমন পারফম্যান্সে অবাক হয়েছেন ভন।

বলেছেন, ‘মুম্বাইয়ে রোহিত শর্মার বিষয়টা আমার মাথায় ঢোকে না। সবসময় ভাবি, ও(রোহিত) যদি ভারতের অধিনায়ক হিসেবে এতই ভালো হয়, তবে মুম্বাইয়ের অধিনায়ক নয় কেন? এই বিষয়টা বুঝতেই পারছি না। ও ভারতের জন্য দুর্দান্ত এক অধিনায়ক, দারুণ করছে।’

‘ওর রানগুলোর দিকে তাকান। মনে রাখা উচিত, আমরা রোহিতকে এখন শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছি। ও কিন্তু আর মুম্বাইয়ের অধিনায়ক নয়। তাই গড়পড়তা রান নিয়ে দলে টিকে থাকা যাবে না। কিন্তু ওর রানগুলো (০, ৮, ১৩) সত্যিই গড়পড়তা।’

এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য রোহিতকে কাঠগড়ায় তুলছেন ভন, ‘তোমার নামটা যদি রোহিত শর্মা না হতো, তাহলে সম্ভবত এমন গড়পড়তা রান করে কোনো একটা পর্যায়ে দলে জায়গা হারাতে। রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছে এমন পারফরম্যান্স মোটেও কাম্য নয়।’

‘ও যদি অধিনায়ক হতো, তখন রানটা তেমন তেমন বিষয় হয়ে দাঁড়াত না। কারণ তখন নেতা হিসেবে দলের পারফরম্যান্সে নিজের জ্ঞান, কৌশল কিংবা চিন্তাভাবনা যোগ করছে, যেটা ওকে ভারতের জাতীয় দলে করতে দেখি এবং অতীতে মুম্বাইয়ের হয়েও করেছে। কিন্তু যেহেতু আর অধিনায়ক নও, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলছ, তোমাকে সে বিবেচনাতেই বিচার করা হবে। ওকে অবশ্যই রান করতে হবে।’

Tags: আইপিএলইংল্যান্ডভারতমাইকেল ভনরোহিতলিড স্পোর্টস
Previous Post

ট্রাম্পের ‘লিবারেশন ডে’র আশঙ্কায় নিম্নমুখী শেয়ারবাজার

Next Post

প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে ৫শ’ কিলোমিটার সাঁতরে পার হলেন রফিকুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে ৫শ’ কিলোমিটার সাঁতরে পার হলেন রফিকুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT