চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 01, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার মন্তব্যে ভারতের রাজনীতিবিদদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির রাজনীতিবিদরা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন সফরকালে এক বক্তৃতায় ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যকে “স্থলবেষ্টিত” বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে “সমুদ্রের অভিভাবক” হিসেবে আখ্যায়িত করেন। আর এই মন্তব্যই ভারতের রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

ড. মুহাম্মদ ইউনূস সেখানে বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশই তাদের সমুদ্রে প্রবেশের একমাত্র পথ। এটি চীনের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই মন্তব্যগুলো ভারতের ‘চিকেনস নেক’ করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদদ দিবে। উত্তর-পূর্বকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি।

চিকেন’স নেক করিডোর হল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি অংশ যা এই অঞ্চলটিকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। নেপাল, বাংলাদেশ এবং ভুটান এই অংশটিকে ঘিরে রেখেছে।

ত্রিপুরার আদিবাসী দল টিপ্রা মোথার নেতা প্রদ্যোত মানিক্য বলেন, ১৯৪৭ সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না। বাংলাদেশের পরিবর্তে আমাদের নিজস্ব সমুদ্রবন্দর প্রয়োজন।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বাংলাদেশের এই অবস্থান উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলেন, উত্তর-পূর্ব ভারতের সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সাথে ইতিমধ্যেই চুক্তি রয়েছে।

Tags: প্রধান উপদেষ্টাভারতসেভেন সিস্টার্স
Previous Post

সাইফ-কারিনার পরিবারে ঈদ আড্ডা!

Next Post

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কনস্টাস মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

অভিনেতা সল্লু মিয়ার ছবি, তিনি একটি মারাত্মক দৃশ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদেও বক্স অফিস মাতাতে পারলেন না সালমান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT