চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোলাম মোস্তফা by গোলাম মোস্তফা
11:59 অপরাহ্ন 31, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, মেহেরপুর
A A
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আখতারুজ্জামান নামের এক যুবক এবং জুবাইয়ের নামের এক শিশুর। এ ঘটনায় আহত হয়েছেন আল ইমরান, আলী হাসান এবং সাজ্জাদ হোসেন পলাশ নামের আরও তিনজন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাংগা সড়কের শহরের উপকণ্ঠে ব্রিটিশ-আমেরিকা-টোবাকো বাংলাদেশ দ্বিতীয় অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামান এর ছেলে এবং মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে শিশু জুবাইয়ের। আহত আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে, আলী হাসান মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের নবীছউদ্দিন মণ্ডলের ছেলে এবং সাজ্জাদ হোসেন পলাশ গাংনীয় উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, সাজ্জাদ হোসেন পলাশ একটি জিপ গাড়ি চালিয়ে আমঝুপি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে আলী আসান নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালিয়ে আমঝুপির দিকে যাওয়ার পথে মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোবাক বাংলাদেশ দ্বিতীয় অফিসের সামনে জিপ গাড়িটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালকসহ যাত্রীরা সকলের রাস্তার পাশে ছিটকে পড়ে।

এছাড়া আখতারুজ্জামান মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জিপ গাড়িটি মোটরসাইকেলও ধাক্কা দেয়। মোটরসাইকেল চালকসহ আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে। এরপর জিপ গাড়িটি পালানোর সময় মেহেরপুর প্রবেশদ্বারের পিলারের সাথে ধাক্কা দেয়।

ত্রিমুখী এ সড়ক দুর্ঘটানার পরপরই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে আখতারুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

পরে আল ইমরান এবং জুবাইয়ের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী নেওয়ার পথে শিশু জোবাইয়ের মারা যায়।

Tags: মেহেরপুরসড়ক দুর্ঘটনা
Previous Post

রিয়ালে রোনালদোর উত্তরাধিকার হতে পারেন এমবাপে: আনচেলত্তি

Next Post

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

Next Post
প্রধানমন্ত্রী মোদি ও ড. ইউনূসের ছবি, আলোচনাসভা ও সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

বৃষ্টির মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT