চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফএ কাপ জিতলেও ম্যানসিটির মৌসুম ভালো হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 31, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির খেলোয়াড় গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার বোর্নমাউথকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এ মৌসুমে মাত্র একটি শিরোপার দৌড়ে টিকে আছেন ইংলিশ জায়ান্টরা। শিরোপাটি জিতলেও ম্যানসিটির মৌসুমের দুর্দশা কাটছে না, মনে করেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠেছে সিটিজেনরা। আর্লিং হালান্ড পেনাল্টিতে গোল করতে না পারলেও পরে গোল করেন। হালান্ড চোট নিয়ে উঠে যাওয়ার পর ওমর মারমুশ গোল করে জয় নিশ্চিত করেন।

সেমিতে ওঠার পর সিলভাকে প্রশ্ন করা হয় শিরোপা জিতলে কেমন হবে সিটির মৌসুম। বলেন, ‘অবশ্যই আমরা শিরোপা জিততে পারলে খুশি হবো। কিন্তু তার মানে আমাদের মৌসুম ভালো যাবে না। আমাদের বাজে সময় গেছে, তার জন্য কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই।’

‘আমরা এরচেয়ে ভালো করতে পারতাম। আর এখন থেকে, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হল আমাদের পারফরম্যান্স, এবং আজকের দিনটি দলের জন্য ভালো পারফরম্যান্স ছিল।’

ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ম্যানচেস্টার সিটির উপর চেপে বসেছিল বোর্নমাউথ। ২১ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানসিটি, ডিফেন্ডারদের ভুলে গোল করেন বোর্নমাউথের স্ট্রাইকার এভালিসন। সিটির গোলমুখের জটলায় গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় সিটি। সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে তারা।

Tags: এফএ কাপবোর্নমাউথম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসিলভা
Previous Post

পুতিনের ওপর ভীষণ ক্ষুব্ধ ও বিরক্ত ট্রাম্প

Next Post

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT