চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট কালোবাজারি নিয়ে জিরো টলারেন্স নীতিতে ছিলাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 30, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলপথে ঈদযাত্রা নিয়ে অনেক খুশি বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ঈদযাত্রাটা ভালো হচ্ছে। টিকিট কালোবাজারির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে ছিলাম।

আজ রোববার ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনশেষে তিনি এসব কথা বলেন ।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো যে সময়ে ছাড়ার কথা ঠিক সময়েই ছেড়েছে। কোনো ট্রেনে কোথাও কোনো লেট হচ্ছে না। দুই নাম্বার বিষয় হচ্ছে, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারও তাই দেওয়া হয়েছে। ঈদের সময় সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং পেসেঞ্জার নেওয়া হচ্ছে।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যায়। তখন তাকে টেনে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অনেকে ছাদে যাচ্ছে।

শিডিউল বিপর্যয় রক্ষায় এবার কি মেকানিজম ছিল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া ঈদযাত্রার যে মেকানিজম, সেটা আপনারা অনুসন্ধান করে বের করবেন। এই বিষয়ে আমাদের ছিল জিরো টলারেন্স। আমাদের কথা ছিল কোনো ধরনের দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না। আমরা এখানে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমাদের যেসব কর্মকর্তা আছেন রেলের তাদের ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল, তারা যেন ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন। আপনারা দেখেছেন অনেক সময় রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। এবার একজনও হয়নি।

এসময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ উপস্থিত ছিলেন।

Tags: টিকিট কালোবাজারিট্রেনের টিকিটস্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম
Previous Post

চট্টগ্রামে প্রাইভেটকারে গুলি, চালকসহ নিহত ২ আরোহী

Next Post

ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন বিকেলে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা

ঢাকার রাস্তা ও যানবাহন, ব্যস্ত শহর, ট্রাফিক, মোটরসাইকেল, রিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন যাচ্ছে বাড়ি, রাজধানী হচ্ছে খালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT