চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজ বিতর্কে ‘চিন্তিত নন’ বার্সা কোচ ফ্লিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 29, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচ ফ্র্যাঙ্কি ডি ইয়ং সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসাসুনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লেও ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বার্সেলোনার বিরুদ্ধে। সেই অভিযোগে বার্সেলোনার বিপক্ষে অভিযোগ দায়ের করেছে ওসাসুনা। তবে এ বিষয় নিয়ে চিন্তা করছেন না দলটির কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেছেন, জয়ই তাদের কাছে মুখ্য বিষয়।

মাটিনেজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি আপাতত যা বলতে পারি সেটা হল, আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমরা আগের এবং পরের ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ করেছি। বাকি বিষয়গুলো আমাদের হাতে নেই। আমরা ভালোভাবেই জিতেছি।’

‘আমি যা বিশ্বাস করি তা হল সব খেলোয়াড় খেলতে পারে। আমরা বিষয়টি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেব, সম্ভবত দুই বা তিনজন খেলোয়াড়কে বিশ্রাম দেব। সবাইকে পাওয়া যাবে এবং এটি রুটিন বিশ্রামের অংশ।’

কাতালান ক্লাবটির হয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ফিফার চলতি বিরতিতে উয়েফা নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। তবে হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে যান। বিতর্ক ওই ম্যাচে মার্টিনেজের খেলা নিয়ে।

এ নিয়ে ওসাসুনা তাদের বিবৃতিতে বলেছে, ‘গতকাল বার্সা-ওসাসুনার ম্যাচে ইনিগো মার্টিনেজের খেলা ফিফার নিয়মের পরিশিষ্ট-১ এর অনুচ্ছেদ ৫ এর লঙ্খন। নিদিষ্টভাবে যদি একজন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়া বা ছেড়ে যায় তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরের পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না।’

‘ওসাসুনা বিশ্বাস করে ইনিগো মার্টিনেজ স্প্যাটিশ দলে মেডিকেল সমস্যার কারণে খেলতে পারেননি। ফিফার নিয়ম অনুযায়ী সে গতকালের ম্যাচে খেলার যোগ্য না।’

Tags: ওসাসুনাফ্লিকবার্সেলোনামার্টিনেজলিড স্পোর্টস
Previous Post

রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

Next Post

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা চীনে সফর শেষে দেশে ফিরছেন, আনুষ্ঠানিক অভ্যর্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

তারেক রহমানের ঈদ উপহার বিতরণ, শহীদ মঈনুলের বাড়িতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মঈনুলের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT