চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটির কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 29, মার্চ 2025
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
ঈদের ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে, সূর্য্য ও তাপমাত্রা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ চৈত্রে বাংলাদেশের রাজধানীসহ ঢাকাসহ দেশের ৩৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। আর যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এমন এক সময় এই তাপপ্রবাহ বইছে যখন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে সারা দেশে। ফলে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও আগ্রহও রয়েছে সাধারণ মানুষদের মধ্যে।

শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে প্রকাশিত তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঈদুল ফিতরের দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে এদিন চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সারাদেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও গরমের কারণে জনজীবনে এর খুব একটা প্রভাব পড়বে না।

কারণ হিসেবে বলা হয়, এই সময়ে রোদের কিরণকাল বেশিক্ষণ ধরে থাকার কারণে দিনের বেলায় গরম বেশি অনুভূত হয়। তবে রাতের আকাশ মেঘমুক্ত থাকার কারণে তখন তাপমাত্রা কমতে থাকে, যে কারণে গরমের অনুভূতি কম হয়।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরও দুই তিনদিন এমন তাপপ্রবাহ চললেও এবারের ঈদে পরিস্থিতি অসহনীয় হওয়ার আশঙ্কা খুবই কম।

Tags: আবহাওয়া অফিসঈদের দিনের আবহাওয়াতাপপ্রবাহ
Previous Post

মেসি খেলা দেখতে আসায় ‘রোমাঞ্চিত’ জোকোভিচ

Next Post

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার

Next Post
আকাশে চাঁদ ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার

চাঁদ ও মসজিদের সুন্দর দৃশ্য, ইসলামিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন দেশে কবে ঈদ, সর্বশেষ যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT