চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ রানের মধ্যে নেই ৭ উইকেট, নেপিয়ারে হেরে সিরিজ শুরু পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 29, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপিয়ারে মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সাড়ে তিনশোর কাছাকাছি সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। পাকিস্তানও ঠিকঠাকই ব্যাট করছিল। ২৪৯ রানে চতুর্থ উইকেট হারায় দলটি। এরপর ২২ রান যোগ করেই গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৭৩ রানে হারল পাকিস্তান।

টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৩৪৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৪৪.১ ওভারে ২৭১ রানে থামে পাকিস্তান।

রানতাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন আবদুল্লাহ শফিক ও উসমান খান। ১২.৪ ওভারে উসমান ফিরে যান ৩৩ বলে ৩৯ রান করে। দলীয় ৮৮ রানে ফিরে যান শফিক, ৪৯ বলে ৩৬ রান করেন। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ছুটছিলেন বাবর আজম। দুজনে মিলে যোগ করেন ৭৯ বলে ৭৬ রান।

২৮.৫ ওভারে ১৬৪ রানে রিজওয়ান ফিরে যান ৩৪ বলে ৩০ রান করে। পরে সালমান আগাকে নিয়ে ৫৯ বলে ৮৫ রান যোগ করেন বাবর। ৩৮.৪ ওভারে ২৪৯ রানে বাবর ফিরে যান। ৮৩ বলে ৭৮ রান করেন তিনি।

এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ব্যাটাররা কেবল আসছেন আর গেছেন। শেষ ছয় ব্যাটারের ব্যাট থেকে এসেছে কেবল ৩ রান। সর্বোচ্চ ৬ বল ক্রিজে ছিলেন নাসিম শাহ। তবে রান পাননি। সালমান আগা টিকে থাকায় পাকিস্তানের স্কোর বোর্ডে আরও ২২ রান যোগ হয়। ২৭১ রানে সালমান ফিরে যান। তিন বল পরেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

কিউই বোলারদের মধ্যে নাথান স্মিথ ৪ উইকেট নেন। এছাড়া জ্যাকব ডাফি ২ উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে কিউইদের হয়ে সর্বোচ্চ রান করে মার্ক চ্যাপম্যান। ১৩টি চার ও ৬টি ছক্কায় ১১১ বলে ১৩২ রান করেন তিনি। চারটি করে চার ও ছক্কায় ৮৪ বলে ৭৬ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া তিনটি করে চার ও ছক্কায় ২৬ বলে ৫২ রান করেন মুহাম্মদ আব্বাস।

পাকিস্তান বোলারদের মধ্যে ইরফান খান তিন উইকেট নেন। আকিফ জাভেদ ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।

Tags: নিউজিল্যান্ডনেপিয়ারপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Next Post

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয়

Next Post
ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয়

শোলাকিয়া ময়দানে নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT