চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও সৌদিতে একই দিনে ঈদ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 28, মার্চ 2025
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
আকাশে সূর্যোদয় দেখছেন একজন ব্যক্তি টেলিস্কোপ দিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এবার একইদিনে পবিত্র ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ মার্চ রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। জ্যোতির্বিজ্ঞান তথ্য অনুযায়ী- চাঁদ তখন দিগন্তের উপরে থাকবে এবং এটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (অর্থাৎ সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পরে) পশ্চিম আকাশে অস্ত যাবে।

বিডাব্লিউওটি জানায়, চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে দেখা সম্ভব হয়। ঢাকায় ৩০ মার্চ চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা, যা সাধারণত খালি চোখে দেখার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওইদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না।

সংস্থাটি আরও জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর (যেমন: ফিজি, সামোয়া) সময় অঞ্চল অনুযায়ী সেখানে চাঁদ ২৯ মার্চ সন্ধ্যায় দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। ফলে, প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সাধারণত সাউথ এশিয়ার দেশগুলো (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কারণ এখানে চাঁদ দেখার সময় বেশকিছুটা পিছিয়ে থাকে। তবে এবার চাঁদের অবস্থান অনুকূল হওয়ায় বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোরও মধ্যপ্রাচ্যের সাথে একদিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি একটি বিরল ঘটনা হতে পারে, কারণ সাধারণত একদিনের ব্যবধান থেকে যায়।

এবারের ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায়, চাঁদ খালি চোখে স্পষ্ট দেখা যাবে পৃথিবীর অধিকাংশ দেশেই এবং সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা অনেকবেশি।

Tags: ঈদবাংলাদেশসৌদি
Previous Post

পবিত্র শবে কদর পালিত

Next Post

বছরের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ, দিনেই নামবে রাতের অন্ধকার

Next Post
বাংলাদেশে সূর্যগ্রহণের দৃশ্য, আকাশে অন্ধকারাচ্ছন্ন সূর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ, দিনেই নামবে রাতের অন্ধকার

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT