চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপহার নিয়ে মানুষের পাশে আল কুরআন একাডেমি ও ধানশালিক ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 28, মার্চ 2025
in বাংলাদেশ
A A
আল কুরআন একাডেমি ও ধানশালিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণে সামাজিক সংগঠন ‘ধানশালিক ফাউন্ডেশন ও আল কুরআন একাডেমি’র উদ্যোগে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন দ্বীপের অর্ধশতাধিক বঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আটা, ময়দা, সেমাই, চিনি, নুডলস, দুধ, সুজি, লাচ্ছা, মিষ্টান্ন ইত্যাদি। এছাড়া ঈদের নতুন পোশাক উপহার হিসেবে সবার হাতে তুলে দেয়া হয়, সাথে সুগন্ধি আতর ও তসবিহ।

বৃহস্পতিবার প্রশাসনের সহযোগিতায় আল কুরআন একাডেমির চেয়ারম্যান ও সেন্টমার্টিন পশ্চিম দ্বীপ মাদরাসার সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মিঠু সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ঈদ উপহার তুলে দেন। বিশিষ্ট কণ্ঠশিল্পী দিদারুল ইসলামের সার্বিক সহযোগিতায় দ্বীপের বঞ্চিত হতদরিদ্র নারী-পুরুষ, শিশুদের মাঝে এই ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে ইফতার আয়োজনে সেন্টমার্টিন দ্বীপের কয়েক শত সাধারণ মানুষ অংশ নেন।

মাদরাসার হুজুর হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক আফসার উদ্দিন আবিরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মৎসজীবী রফিকুল ইসলাম, রিসোর্ট ম্যানেজার মো. সোলায়মান হক, অত্র প্রতিষ্ঠান কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম মিঠু বলেন, দ্বীপের অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা ও আমাদের সম্মানিত সুধী দাতা বন্ধুদের সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি। রাজধানী ঢাকাসহ সারাদেশে আমাদের এই মানবকল্যাণমূলক কর্মসূচি সবসময় চলমান রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে মুসলমান ও ইসলাম মিশে আছে। আমাদের সংস্কৃতি বিশ্বাসেরা, রোজা, সেহরি ও ইফতার সংস্কৃতি আমাদেরকে আরও দৃঢ় মহৎ করে তোলে।

ঈদসামগ্রী নিতে আসা ব্যক্তিরা বলেন, আমরা ঈদের আগে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি। সেন্টমার্টিন দ্বীপে মাত্র দুই মাসের জন্য পর্যটকদের আসা যাওয়া থাকে, তখন আমরা ভালো থাকি। অথচ সারাবছর অভাব অনটন কষ্টে আমাদের জীবনযাপন করতে হয়। এরমাঝে আমাদের মতো গরীব মানুষের এই উচ্চমূল্যের বাজারে টেকনাফ গিয়ে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো। কষ্টের দিনগুলোর কথা এখানে বলতে পেরে আমরা আনন্দিত। মিঠু ভাই আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন তার জন্য আমরা মন খুলে দোয়া করি। তিনি ও তার বন্ধুরা যেন প্রতিবছর আমগোরে সাহায্য করতে পারে এই দোয়া করি।

Tags: ঈদ উপহারকক্সবাজারসেন্টমার্টিন দ্বীপ
Previous Post

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ২০

Next Post

স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ না করার দাবি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ না করার দাবি

অভিযানে গ্রেপ্তার ২ ব্যক্তি ও উদ্ধার অস্ত্র ও গুলি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে ২৮০ অপরাধী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT