চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে ডোরিভালের ভাগ্য নির্ধারণ শুক্রবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 27, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল কোচ ডোরিভাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সুপার ক্ল্যাসিকোয় আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরেছে ব্রাজিল। এমন লজ্জ্বাজনক হারের পর কোচ ডোরিভাল জুনিয়রের ভাগ্য নির্ধারণ করতে বসবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জনপ্রিয় ক্রীড়ামাধ্যম ইএসপিএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার কাছে হেরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেজ। ফিফার আন্তর্জাতিক বিরতির পর সিবিএফ ও ডোরিভালের মিটিং নিয়মিত হলেও বুয়েনস আইরেসে হতাশাজনক পারফরম্যান্স রদ্রিগেস কোচিং স্টাফদের সাথে দ্রুত সাক্ষাত চেয়েছেন, সূত্রটি জানিয়েছে।

ডোরিভালের ঘনিষ্ঠ সূত্রের মতে, কোচকে এখনও তার ভবিষ্যৎ বা তার পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে কোনও জরুরি তথ্য জানানো হয়নি। তার পরিবর্তে কয়েকজনের কথা চিন্তা করা হচ্ছে। এর মধ্যে আছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ফ্লিপি লুইস এবং জর্জে জেসুস।

বিশ্বকাপ বাছাইয়ে ফের্নান্দো দিনিজের বাজে ট্যাকটিকসের কারণে ভালো ফল না পাওয়ায় ডোরিভালের উপর দায়িত্ব দেয়া হয়। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন। তবে নিজের দায়িত্ব সম্পর্কে জানেন ডোরিভাল-

‘সবসময়ই চাপ থাকে, কিন্তু আমি কখনই দায়িত্ব ছেড়ে যাইনি। আমি জানি এ হারের মানে কি এবং যা কিছু ঘটছে তার অর্থ। আমি সবসময় কাজে বিশ্বাস করি, এ প্রক্রিয়ায় উন্নতি হবে। এটা জটিল এবং কঠিন প্রক্রিয়া। তবে আমার কোনো সন্দেহ নেই এখান থেকে একটি পথ খুঁজে বের করব।’

বিশ্বকাপে লাতিন অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিলের অবস্থান এখন চারে। সবার উপরে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

Tags: আনচেলত্তিডোরিভালফিফাব্রাজিলরদ্রিগেজলিড স্পোর্টসলুইস
Previous Post

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

হামজার সাথে দেখা করে লিটনের উচ্ছ্বাস

Next Post
দুই যুবক হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, একটি ক্যাফে বা রেস্টুরেন্টে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজার সাথে দেখা করে লিটনের উচ্ছ্বাস

অভিনেত্রী ঐশ্বরিয়া গাড়িতে বাসের ধাক্কা, নিরাপদে আছেন বলে জানা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা, ঠিক আছেন তো অভিনেত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT