চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কালো তালিকায় চীনের ৭০টির বেশি প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 27, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আমেরিকা ও চীনের পতাকা একটি স্থানে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ, হাইপারসোনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিকাশে চীনের সক্ষমতা ধীর করতে প্রথম কোনো বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ৭০টিরও বেশি চীনা গোষ্ঠী-সংস্থাকে রফতানি কালো তালিকা ‘এনটিটি লিস্টে’ যুক্ত করেছে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন বাণিজ্য বিভাগ এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে এফটি। এসব সংস্থার কাছে মার্কিন প্রযুক্তি বিক্রি করতে হলে বিশেষ লাইসেন্স নিতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের লাইসেন্সের অনুমোদন দেয়া হয় না।

এ তালিকায় রয়েছে মার্কিন চিপ নির্মাতা ইন্টেলের সঙ্গে কাজ করা বৃহৎ ক্লাউড কম্পিউটিং সংস্থা ইনস্পুরের ছয় চীনা সহযোগী। বাইডেন প্রশাসন ২০২৩ সালে ইনস্পুরকে এ তালিকায় যুক্ত করেছিল, তবে সহযোগী সংস্থাগুলো এর বাইরে ছিল।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইনস্পুরের সহযোগী সংস্থাগুলো সামরিক কাজে ব্যবহারের জন্য সুপার কম্পিউটার তৈরিতে সহায়তা করেছে এবং চীনের বিভিন্ন প্রকল্প ও পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) জন্য মার্কিন প্রযুক্তি সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে বড় এআই মডেল ও উন্নত চিপ তৈরি।

কালো তালিকা বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘মার্কিন প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিপক্ষের সামরিক বাহিনী শক্তিশালী করতে এবং মার্কিনদের জীবন হুমকির মুখে ফেলতে দেব না আমরা।’

তালিকায় আরো রয়েছে বেইজিং একাডেমি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (বিএএআই)। অবশ্য এ তালিকাভুক্তির জন্য কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে প্রতিষ্ঠিত অলাভজনক এআই গবেষণা প্রতিষ্ঠান বিএএআই শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি নিয়মিত ওপেন-সোর্স এআই মডেল ও অন্যান্য সরঞ্জাম প্রকাশ করে এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

কালো তালিকায় আরো রয়েছে হেনান ডিংক্সিন ইনফরমেশন ইন্ডাস্ট্রি, নেটট্রিক্স ইনফরমেশন ইন্ডাস্ট্রি, সুমা টেকনোলজি ও সুমা-ইউএসআই ইলেকট্রনিকস। এ সংস্থাগুলো সামরিক কাজে ব্যবহারের জন্য সুপারকন্ডাক্টর তৈরি করছে। এছাড়া চীন, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ১০টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এসব সংস্থা দক্ষিণ আফ্রিকার টেস্ট ফ্লাইং একাডেমির সঙ্গে যুক্ত। ওয়াশিংটন ২০২৩ সালে প্রতিষ্ঠানটিকে এনটিটি তালিকায় যুক্ত করেছিল।

Previous Post

বাংলাদেশকে সামরিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের বার্তা

Next Post

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Next Post
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্রাজিলের ফুটবল কোচ ডোরিভাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ডোরিভালের ভাগ্য নির্ধারণ শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT