চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম চরণের জন্মদিনে এলো সেই প্রতীক্ষিত ছবির লুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 27, মার্চ 2025
in বিনোদন
A A
রাম চরণের জন্মদিনের বিশেষ ছবি, গা darkening ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাম চরণের জন্মদিন উপলক্ষে তার বহুল প্রতীক্ষিত ‘আরসি১৬’ প্রজেক্টটির নাম ঘোষণা ও ফার্স্ট লুক উন্মোচন করেছেন নির্মাতারা। ভক্তরা অধীর আগ্রহে ছবির জন্য অপেক্ষা করলেও, ‘গেম চেঞ্জার’ অভিনেতার রাগী ও শক্তিশালী লুক দেখে তারা অভিভূত!

বৃহস্পতিবার সকালে নির্মাতারা দুটি দুর্দান্ত পোস্টার প্রকাশ করেছেন। প্রথম পোস্টারে দেখা গেছে, পরিচালক বুচি বাবু সানার পরিচালনায় রাম চরণকে একেবারে ভিন্ন ও দৃঢ় রূপে। নাকের রিং, লম্বা এলোমেলো চুল এবং অগোছালো দাড়ির সঙ্গে তার এই তীব্র রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছে।

দ্বিতীয় পোস্টারে রাম চরণকে আরও রহস্যময়ভাবে তুলে ধরা হয়েছে। সেখানে তাকে গ্রাম্য লুকে, হাতে সিগার ধরে ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। পোস্টারের পেছনে থাকা স্টেডিয়ামের আলো ছবির প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে তুলেছে।

পোস্টার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “মাটির মানুষ, প্রকৃতির এক শক্তি! #আরসি১৬ এখন #পেড্ডি। শুভ জন্মদিন, গ্লোবাল স্টার!

𝐀 𝐌𝐀𝐍 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐋𝐀𝐍𝐃, 𝐀 𝐅𝐎𝐑𝐂𝐄 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐍𝐀𝐓𝐔𝐑𝐄 ❤️‍🔥#RC16 is #PEDDI 🔥💥

Happy Birthday, Global Star @AlwaysRamCharan ✨#HBDRamCharan#RamCharanRevolts@NimmaShivanna #JanhviKapoor @BuchiBabuSana @arrahman @RathnaveluDop @artkolla @NavinNooli… pic.twitter.com/ae8BkshtR3

— Mythri Movie Makers (@MythriOfficial) March 27, 2025

প্রথম লুক প্রকাশের পরপরই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন লেখেন,“এটি দারুণ এক কামব্যাক! #রামচরণরিভোল্টস”, আরেকজন মন্তব্য করেন, “অসাধারণ! বড় পর্দায় এই তাণ্ডব দেখার অপেক্ষায় আছি। শুভ জন্মদিন!”

রাম চরণের পেড্ডি (আরসি১৬) ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সালের মার্চে মুক্তি পেতে পারে। তেলুগু চলচ্চিত্র রিপোর্ট অনুযায়ী, পোস্ট-থিয়েট্রিক্যাল স্বত্বাধারী নেটফ্লিক্স মুক্তির তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

বুচি বাবু সানা পরিচালিত এই স্পোর্টস ড্রামায় গ্রাম্য প্রেক্ষাপটে এক শক্তিশালী কাহিনি ফুটে উঠার কথা। ছবিতে রাম চরণের পাশাপাশি থাকছেন জাহ্নবী কাপুর, শিবা রাজকুমার এবং দিব্যেন্দু। সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। এটি জাহ্নবী কাপুরের দ্বিতীয় তেলুগু ছবি। তার প্রথম ছবি ‘দেভারা: পার্ট ১’।

সব শেষ রাম চরণ ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেন। যা এস শঙ্করের পরিচালনায় নির্মিত একটি পলিটিক্যাল ড্রামা। যদিও ছবিটি বিশাল প্রত্যাশার পরও বক্স অফিসে ব্যর্থ হয়। তবে পেড্ডি শেষ করার পর তিনি ‘রঙস্থলম’ পরিচালক সুকুমারের সঙ্গে ‘আরসি১৭’ সিনেমার জন্য আবারও কাজ করবেন।

Tags: জন্মদিনতামিলতেলুগুপেড্ডিরাম চরণসিনেমা
Previous Post

গোপালগঞ্জে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুণ্য স্নানোৎসব

Next Post

তুরস্কে সরকার পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Next Post
তুরস্কে শিক্ষার্থীদের সরকার পতনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে সরকার পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সামরিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT