চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুণ্য স্নানোৎসব

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
11:02 পূর্বাহ্ন 27, মার্চ 2025
in গোপালগঞ্জ, জনপদ, ধর্ম ও জীবন
A A
গোপালগঞ্জে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুণ্য স্নানোৎসবের ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো ঠাকুরের বাড়িতে মতুয়াদের ২দিনের স্নানোৎসব ও ৩দিনের বারুণী মেলা শুরু হয়েছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে শুরু হওয়া এ স্নানোৎসব শেষ হবে আজ ২৭ মার্চ রাত সাড়ে ৯টায়।।

স্নানোৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের ও দেশের বাইরে থেকে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে ছুটে এসেছেন হাজার হাজার মতুয়া ভক্ত। স্নানোৎসবকে ঘিরে ঠাকুরবাড়ি ঘেঁষে বসেছে বারুণী মেলা।

স্নানোৎসব ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর জানান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪ তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্নানোৎসবে ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মতুয়া ভক্ত যোগ দিয়েছে।

মতুয়া ভক্ত ও অনুসারীরা দূর-দূরান্ত থেকে এসে ঠাকুর বাড়িতে সমবেত হয়েছেন। কেউ কেউ ঠাকুর বাড়িতে বিছানা পেতে স্নানে অংশ নিয়েছেন।

স্নান উৎসবকে ঘিরে ঠাকুর বাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গাজুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরি জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান এসেছে।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে ঠাকুরবাড়িতে আসা ভক্তদের জন্য রাতযাপন, বিশুদ্ধ পানি ও খাবার, দিক-নির্দেশনা সাইনবোর্ড, প্রস্রাব-পায়খানা ও স্নান করে মহিলাদের কাপড় পাল্টানোসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটতে পারে। বিশ্বের প্রায় ১০টি দেশ থেকে মতুয়া ভক্তরা এ উৎসবে যোগ দিবেন।

স্নানোৎসব ও বারুণী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠাকুর বাড়ি এলাকায় বসানো হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ও মতুয়া সংঘের দুই শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করছেন।

Previous Post

মালদ্বীপ মিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

রাম চরণের জন্মদিনে এলো সেই প্রতীক্ষিত ছবির লুক

Next Post
রাম চরণের জন্মদিনের বিশেষ ছবি, গা darkening ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম চরণের জন্মদিনে এলো সেই প্রতীক্ষিত ছবির লুক

তুরস্কে শিক্ষার্থীদের সরকার পতনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে সরকার পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT