চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংস্কৃতির স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতায় রূপান্তর করব’

স্বাধীনতা দিবসের আয়োজনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 27, মার্চ 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী শিল্পীর পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন(উপসচিব)। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সমাজকর্মী জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা ও সংগীতশিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “এখন সময় এসেছে আমাদের স্বাধীনতার যে ব্যাপকতা তার প্রকৃত অর্থ অনুধাবন করে সামনে এগিয়ে যাওয়ার।”

তিনি বলেন, “অট্টালিকার ভীড়ে আমাদের যে সংস্কৃতি চর্চা, সেই সংস্কৃতি চর্চায় এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নেই। সংস্কৃতি এবং তার ঐতিহ্যকে শুধুমাত্র শহরকেন্দ্রিক সীমাবদ্ধ রাখিনি। আমরা এখন আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকাণ্ডের যে ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে সেই ব্যাপকতা আমরা আরো প্রসারিত করব এবং সংস্কৃতির স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতায় রূপান্তর করব এটাই আমাদের অঙ্গীকার।”

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সমবেত ‘যন্ত্রবাদন’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীগণ। যন্ত্রসংগীত পরিবেশনায় ছিলেন দেবাশীষ দাস (তবলা), তুষার কান্তি সরকার (তবলা), কফিল উদ্দিন মাহমুদ (অক্টোপ্যাড), ফাহাল হোসাইন গোলন্দাজ (গীটার), নারায়ন দেব লিটন (কীবোর্ড), জিয়াউল আবেদীন (দোতারা), জিনিয়া জাফরিন (বেহালা), নূরে জান্নাত (মেলোডিকা), মো: জিলানী (পারকেশন), আশিকুল ইসলাম (এস্রাজ)। এরপর একক যন্ত্রসংগীত (এস্রাজ) পরিবেশন করেন আশিকুল ইসলাম। তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন এনামুল হক জুয়েল। কাজী বুশরা আহমেদ তিথি আবৃত্তি করেন আবুল হাসান এর ‘উচ্চারণগুলি শোকের’ ও সুজন হাজারী’র ‘১৯৭১ এক নবজাতকের প্রতিবেদন’ কবিতা দুটি। সবশেষে স্বরচিত কবিতা ‘বাবা ডাকতে চাই’ আবৃত্তি করেন এ বি এম সোহেল রশিদ।

বাংলাদেশের নারী বক্তা ভাষণ দিচ্ছেন মঞ্চে, পেছনে সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ এরআগে সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিল্পকলার প্রতিনিধি দল।

Tags: লিড বিনোদনশিল্পকলাস্বাধীনতা দিবস
Previous Post

পবিত্র শবে কদর আজ

Next Post

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র লাইলাতুল কদর পালিত

Next Post
দুবাইয়ের আল রাশিদি সেন্টার আকাশ থেকে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র লাইলাতুল কদর পালিত

ড. ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পের ছবি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে ড. ইউনূসকে ট্রাম্পের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT