চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙে-গানে-কবিতায় ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’

চ্যানেল আইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 26, মার্চ 2025
in বিনোদন
A A
Channel i Bangladesh logo on a wall with women in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ব্যাংক পিএলসি নিবেদিত চ্যানেল আই ”রঙ তুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’’।

এদিন সকাল ১১টা ৪৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে ‘ধন ধান্যে পুষ্পে ভরা গান’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধন হয় অনুষ্ঠানটির। গান পরিবেশন করেন একুশে পদক প্রাপ্ত শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তক।

এবারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, আব্দুর রশীদ মজুমদার, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক এবং ভাইস চেয়ারম্যান (ইমপ্রেস গ্রুপ) জহির উদ্দিন মাহমুদ মামুন, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ, লেখক, অধ্যাপক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ এবং সাংস্কৃতিক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুকিত মজুমদার বাবু, যে মাটির বুকে ঘুমিয়ে লক্ষ মুক্তির সেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে ৭১ এর মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ…যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, আজকে স্বাধীনতা ৫৪ বছর পূর্তির দিনে তাদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, গত ২৫ বছর ধরে চ্যানেল আই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস ভিত্তিক নানান অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা শুধু নতুন প্রজন্মকেই নয় বিশ্ব দরবারে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের কথা ও বাংলাদেশের স্বাধীনতাকে তুলে ধরতে চাই।

ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেষ মোহাম্মদ মারুফ তার বক্তব্যে বলেন, স্বাধীনতা দিবস কেবল শুধুমাত্র একটি দিন না, এটা আমাদের গৌরব, সংগ্রাম ও ত্যাগের একটি ফলাফল।

এদিন সাংস্কৃতিক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার দ্বায়িত্বপ্রাপ্ত হওয়া প্রসঙ্গে বলেন, আমার সময় খুব অল্প এবং সামনে পাহাড় সমান দ্বায়িত্ব। এটা মধ্য পরিবর্তন এত অল্প সময়ে আনা খুব সহজ কাজ না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ভালো কোন ফলাফলই আসবে।

প্রতিবারের মতো এবারের আয়োজনটিতেও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশুশিল্পীদের রং এবং তুলির আঁচড়ে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের নানান চিত্র। দেশের খ্যাতিমান শিল্পীদের দেশপ্রেমের চিত্রাংকন ও প্রিয়শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তক-এর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয়েছে দেশপ্রেমের গান। শিশুশিল্পীরা এঁকেছে মুক্তিযুদ্ধের নানান ছবি।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম ও রাজু আলীম এবং উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন ও দীপ্তি চৌধুরী।

Tags: ''রঙ তুলিতে মুক্তিযুদ্ধজহির উদ্দিন মাহমুদ মামুনমুকিত মজুমদার বাবুমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনস্বাধীনতা দিবস
Previous Post

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়: মির্জা ফখরুল

Next Post

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

পিনাকী ভট্টাচার্য বাংলার সংবাদ ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT