চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাস পর খেলায় ফিরতে পারবেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 25, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্টে রিং পরানোর পর জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালের জ্ঞান ফিরেছে সোমবারই। পরিবারের সাথে কথা বলেছেন। মঙ্গলবার সকালে তামিমের খোঁজ নিতে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তামিম এবং তিন মাস পর খেলায় ফিরতে পারবেন।

আবু জাফর বলেন, ‘তামিম ইকবাল তিনমাস পর্যবেক্ষণে থাকবেন। তার শারীরিক অবস্থা কী, তার অবস্থার অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে, এগুলোর বিষয়ে বিবেচনা করে নিশ্চয় একটা মেডিকেল বোর্ড বসবে। বোর্ড তাকে অনুমতি দেবে যে, হ্যাঁ, আপনি খেলতে পারবেন।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজির অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী এসময় বলেন, ‘তিন মাসের মধ্যে তার শরীর স্ট্যান্ডটাকে নিজের করে নেবে। তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দেবে সেখানে। পথ খুলে দেয়া মানে চিকিৎসা শেষ নয়। এটা হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রোগীদের বলি, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেগুলো ধরে রাখার দায়িত্ব আপনাদের। তামিমকে বলেছি আমলনামা আমার হাতে, আমি উপদেশ দিয়ে খালাস। আপনাকে সেটা মানতে হবে। জোর করে কিছু করতে পারব না। এটা বোনাস টাইম।’

মঙ্গলবার সকালে তামিমের চিকিৎসার খোঁজ নিতে সাভারে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। তামিমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর তিনি সংবাদ সম্মেলনে বলেন, তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত।

Tags: জাফরতামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

চেম্বার কোর্টের ‘নো অর্ডার’ বিষয়ে স্পষ্টীকরণ

Next Post

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মির্জা ফখরুলের বক্তৃতা, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব তৈরি হয়েছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT