চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব বললেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 24, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান তামিম ইকবালের জন্য দোয়া চান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। লাল-সবুজের কিংবদন্তি ওপেনারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও বন্ধু টাইগারদের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন ছিল সোমবার। তামিমের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিশেষ দিনে মন ভালো নেই সাকিবের। রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তামিমের জন্য দোয়া চেয়েছেন তিনি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তামিমকে উদ্দেশ্য করে সাকিব লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে সাকিব লিখেছেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন-আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

বিকেএসপিতে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। বর্তমানে সেখানে এনজিওগ্রাম করালে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

Tags: তামিমবিকেএসপিলিড স্পোর্টসসাকিব
Previous Post

তামিমের জন্য মাঠেই দোয়া জামাল-হামজাদের

Next Post

ম্যাচের আগে হামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ

Next Post
ভারতীয় কোচের সঙ্গে হামজার সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগে হামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, যেখানে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির বিজ্ঞান ইউনিট ভর্তিতে ৯৪ শতাংশ শিক্ষার্থী ফেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT