চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর দ্বিতীয় ছবি মুক্তিতে আর বাধা নেই

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘দাগি’ পেল ইউ গ্রেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 24, মার্চ 2025
in বিনোদন
A A
নিশোরের দ্বিতীয় ছবির জন্য প্রস্তুত অভিনেতা, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সরের পরীক্ষা–নিরীক্ষা কাটিয়ে ‘দাগি’ সিনেমা এখন সবার সামনে আসতে প্রস্তুত। সোমবার (২৪ মার্চ) সিনেমাটি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেট! এতে করে ঈদের সিনেমার দৌড়ে একধাপ এগিয়ে গেল ‘দাগি’। ছবির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি।

দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় এ সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা রইল না। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। চলচ্চিত্র সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, “ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘দাগি’ সিনেমাকে ‘ইউ গ্রেড’ দিয়েছে।”

শাহরিয়ার শাকিল আরও বলেন, “যে কোনো সিনেমারই সার্থকতা হলো সিনেমাটি দর্শক পেল কিনা। একটা সিনেমা কাজ করবে কিনা সেটা অনেকাংশে নির্ভর করে ফ্যামিলি অডিয়েন্সের ওপর। আমি বলব, ‘দাগি’ দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবারে দেখার মতো সিনেমা। ‘দাগি’–তে যে গল্প বলার চেষ্টা করা হয়েছে, যেভাবে বলার চেষ্টা করা হয়েছে, আমার বিশ্বাস দেশের দর্শকরা এ ধরণের গল্পই দেখতে চায়।”

‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। চলচ্চিত্র সার্টিফিকেট পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। জানান, দাগি গল্প নির্ভর সিনেমা, দেখার মতো অভিনয়ের সিনেমা। এমন গল্প দেশে হয়নি বললেই চলে। এর ধারণা দিয়ে তিনি বলেন, “নিশান–জেরিনের ভালোবাসা–বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে ‘দাগি’ চরিত্র দুটির অনুশোচনার গল্পও। প্রকাশিত টিজার এবং রোমান্টিক গানে দর্শকরা এটা বুঝতে পেরেছে আশা করি। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।”

‘দাগি’ সিনেমার সহ–প্রযোজক হিসেবে আছে চরকি। ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, যে কোনো ভালো কাজ করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা লাগে। ‘দাগি’–তে সেটিই হয়েছে। তিনি বলেন, “ঈদে দল বেধে কিংবা পরিবার নিয়ে সিনেমা দেখার চল গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। এই দর্শকরা যেন বার বার প্রেক্ষাগৃহে ফিরে আসেন সেটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখে আসছি এবং তার প্রমাণও রেখেছি আমরা। দর্শকদের বলতে চাই, গল্প, নির্মাণ, অভিনয় মিলিয়ে সুন্দর একটি কাজ হয়ে উঠেছে ‘দাগি’। ঈদের আনন্দে সিনেমাটি দেখুন পরিবার–বন্ধু–স্বজনদের নিয়ে।”

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার। এসব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত–দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। চলচ্চিত্র সার্টিফিকেট পাওয়ায় সেই আনন্দ আরও বেড়ে গেছে তাদের। কারণ ঈদের দিন থেকে সারা দেশে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা নেই।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Tags: আলফা আইগাজী রাকায়েতচরকিতমা মির্জাদাগিমিলি বাশাররাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিহাব শাহীনসিনেমাসুনেরাহ বিনতে কামালসেন্সর
Previous Post

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

Next Post

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্কের মধ্যে মনোযোগী সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সিরিজ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন, বলা হচ্ছে ‘সমাজের আয়না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT