চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপুরেই মূল মাঠে ভারতের অনুশীলন, বিকেলে আরও একবার

নাজিবুর রহমান নাঈম by নাজিবুর রহমান নাঈম
5:15 অপরাহ্ন 24, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
শিলংয়ে জেএন স্টেডিয়ামে ভারতের অনুশীলন চলাকালে প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলং থেকে: এখন পর্যন্ত মূল মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে ভেন্যুর সেই মাঠেই নিয়মিত অনুশীলনের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলে ফেলেছে ভারত। অথচ ম্যাচের আগেরদিন বিকেল পর্যন্ত মূল ভেন্যুর দেখা পায়নি বাংলাদেশ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টিম হোটেলে হয়েছে ভারত ও বাংলাদেশের সংবাদ সম্মেলন। সেটির পর বিকেলে দুদলের অনুশীলনের আনুষ্ঠানিক সময় নির্ধারণ করা থাকলেও সুনীল ছেত্রীরা দুপুরেই মূল মাঠে অনুশীলনের এক সেশন সেরে নিয়েছেন।

চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে উঠে আসে, দুটি মিনিবাসে করে পুরো ভারত দলই আসে অনুশীলনে। টিম হোটেলে প্রেস কনফারেন্স শেষ করেই মূলত ভারত দল ছুটে আসে অনুশীলনে। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য যা যা করা দরকার, সবকিছুই যেন মরিয়া হয়ে করছে ভারত। যার অনেককিছুই হচ্ছে গণমাধ্যম আড়াল করে।

কারো সঙ্গে কথাও বলছেন না ভারতের কোচ কিংবা ফুটবলাররা। এমনকি সকালের প্রেস কনফারেন্স ছাড়া কারো সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। ভারতীয় ফুটবল মিডিয়া ডিপার্টমেন্ট হতে যা কিছু দেয়া হচ্ছে, তা নিয়েই সংবাদমাধ্যম খবর তৈরি করছে শিলংয়ের ম্যাচ ঘিরে।

যদিও ভারতের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল সন্ধ্যা সাড়ে ৫টায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দলের জন্য আনুষ্ঠানিকভাবে এই মাঠে অনুশীলনের সময় দেয়া হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায়।

Tags: এএফসিবাংলাদেশভারতলিড স্পোর্টসশিলংসুনীলহামজা
Previous Post

ইউক্রেন নিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

Next Post

সাময়িক বন্ধের পর চালু হয়েছে মেট্রোরেল

Next Post
চালু মেট্রোরেল ট্রেন ঢাকার রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাময়িক বন্ধের পর চালু হয়েছে মেট্রোরেল

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবালের ছবি ও হেলিকপ্টার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এয়ার অ্যাম্বুলেন্সে তুললে হয়তো তামিমকে ফিরে পেতাম না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT