চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমার টিজার দেখে গায়ে কাঁটা দিলো দর্শকদের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 24, মার্চ 2025
in বিনোদন
A A
অভিনেতা রণবীর কাপুরের চরিত্রের দৃশ্য, সিনেমার টিজার দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি টিজার, যার শুরুতেই শোনা যায় ‘ফায়ার…’ বলে চিৎকার। তবে পর্দায় কিছুই দেখা গেল না, পুরোটাই কালো। লেখা ভেসে উঠল, ‘এই দৃশ্য ভয়ঙ্কর… প্রদর্শনের উপযুক্ত নয়।’ শুধু শোনা গেল গুলির শব্দ। আর লোকজনের আর্তনাদ। বাঁচার তাগিদে, কেউ দরজা খুলে দিতে বললেন, তবে দরজা খুলল না। একের পর এক গুলিতে প্রাণ গেল অগণিত মানুষের।

ঘটনাটি ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের। হ্যাঁ, ঠিকই ধরেছেন সেই ভয়াবহ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সোমবার (২৪ জানুয়ারি) মুক্তি পাওয়া অক্ষয় কুমারের আগামী ছবি ‘কেশরী ২’র টিজারের শুরুতেই উঠে এসে সেই ঘটনার কথাই।

ঘটনা প্রসঙ্গে ভয়েস ওভারে শোনা গেল, ‘এটা তো শুধু ৩০ সেকেন্ডের ঘটনা। ইংরেজরা সেদিন টানা ১০ মিনিট ধরে গুলি চালিয়েছিল। তারপর ১২ ঘণ্টা সেই মৃতদেহগুলি ফেলে রাখা হয়েছিল। যাতে শকুন সেই দেহগুলি খেয়ে ফেলে।’ পর্দায় ফুটে উঠল সেদিনের সেই নৃশংস হত্যার সাক্ষী, সেই গুলির চিহ্ন লেগে থাকা দেওয়াল।

আর এরপরই দেখা মেলে অক্ষয় কুমারের। প্রার্থনা শেষে যিনি আইনজীবীর বেশে আদালতে পৌঁছে যান। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ব্যস ওই পর্যন্তই। উঠে এসেছে ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজারে। বাকিটা ট্রেলারে পরিষ্কার করা হবে।

অক্ষয় কুমার নিজেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির টিজার পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তাদেরকে খেলায় তিনি পরাজিত করেন। কোথায় যেতে হবে বলে দিলেন। এই গণহত্যার কথা ভারতকে অবশ্যই জানতে হবে। তাজা করে আঁকা এই বিপ্লব।

টিজারের পাশাপাশি অক্ষয় কুমার জানিয়েছেন, ১৮ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ‘জলি এলএলবি-থ্রি’ ছবিতেও অক্ষয়কে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। আর ‘কেশরী চ্যাপ্টার ২’র টিজার দেখে অনেকেই জানিয়েছেন, যে এটা তাদের গায়ে কাঁটা দিয়েছে।

অক্ষয় কুমারের পোস্টের কমেন্টে এক নেটিজেন লিখেছেন, ‘ওহ মাই গড। আরেকজন মন্তব্য করেছেন, ’ওহ গড এটা ‘কেশরী ১’র থেকেও দারুণ হতে চলেছে। কারোর মন্তব্য, ‘কনটেন্ট কুমার ইজ ব্যাক’। কেউ আবার ছবিটির প্রশংসা করে লিখেছেন- ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ’। আরও এক অনুরাগী লিখেছেন- ‘খুব ইন্টারেস্টিং লাগছে। আসলেই অসাধারণ একটি সিনেমা। এর জন্য অপেক্ষা করে আছি।’ সব মিলিয়ে এই টিজার ভিডিও নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

Tags: অক্ষয় কুমারটিজার
Previous Post

জন্মদিনে সাকিব জানলেন, সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

Next Post

ইউক্রেন নিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

Next Post
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন নিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

শিলংয়ে জেএন স্টেডিয়ামে ভারতের অনুশীলন চলাকালে প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরেই মূল মাঠে ভারতের অনুশীলন, বিকেলে আরও একবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT