চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 24, মার্চ 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনে ধ্বংসস্তূপের মধ্যে আহত ও নিহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে হামাসের এক সিনিয়র সদস্য ও তার স্ত্রীও ছিলেন।

সোমবার (২৪ মার্চ) আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যারমধ্যে অন্তত ১৭ হাজার শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনগুলোতে বলা হয়।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ভোর রাতেও ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলায় নিহত অন্তত অর্ধশত। নিহতদের মধ্যে হামাসের সিনিয়র সদস্য সালাহ-আল বারদাউইল ও তার স্ত্রী রয়েছেন। তারা তাবুতে ঘুমাচ্ছিলেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হলেও তা লঙ্খন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ্র সাথে চার মাস আগে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। তবে, চুক্তি লঙ্খন করে ইসরায়েল লেবাননে রকেট হামলা চালিয়েছে। এতে ৭ বেসমারিক মানুষ নিহত হয়েছে।

এদিকে, ইয়েমেনে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির হাদেইদাহের একটি বিমানবন্দর ও বন্দরের পাশাপাশি মধ্য প্রদেশ মারিব এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। গত শনিবার থেকে চালানো হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছে।

Tags: ইসরায়েল-গাজাইসরায়েলি হামলাগাজায় হামলা
Previous Post

ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রসিকিউশনের প্রতিবেদন গ্রহণের সময় আশুলিয়ায় নিহত ৬ জনের পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ এর গণঅভ্যুত্থানকে ৭১ এর মুক্তিযুদ্ধের কাতারে রাখা সমর্থন করে না বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT