চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানকে নকল, ভারতীয় সংবাদ মাধ্যমে সালমান খানের সমালোচনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 23, মার্চ 2025
in বিনোদন
A A
শাকিব খানকে নকল করে ভারতীয় সংবাদ মাধ্যমে সালমান খান সমালোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে শোনা যেত বলিউড নায়কদের পোশাক ও চালচলন কপি করেন বাংলাদেশী নায়করা! কিন্তু ঘটনা ঘটেছে ঠিক উল্টো!

স্বয়ং বলিউড সুপারস্টার সালমান খান কপি করলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পোশাক! আর এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা!

এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল ও সংবাদ প্রতিদিন। রবিবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সালমান খানের ‘সিকান্দার’ ছবি সম্প্রতি মুক্তি পাওয়া ‘জোহরা জাবিন’ গানটির ভিডিওতে তার লুক এবং নাচের সঙ্গে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নায়ক শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’র ‘ কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

দুই গানে সালমান খান ও শাকিব খানের পোশাক ও নাচেও মিল পাওয়া গেছে বলে দাবি নেটিজেনদের।  অনেক নেটিজেন বলিউডের সৃষ্টিশীলতার অভাব নিয়ে সমালোচনা করছেন। যদিও সালমান খানের ভক্তরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন।

প্রকাশিত খবরে বলা হয়, একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কী দিন আসল, এখন বাংলাদেশিকেও নকল করতে হচ্ছে।” অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, “বাহ! ভাইজান তো বাংলাদেশি সিনেমা অনেক দেখেন, তাই না?”

সংবাদ প্রতিদিনের খবরে ”সিকান্দার’ সালমানের বিরুদ্ধে শাকিব খানকে অনুকরণের অভিযোগ! উত্তাল নেটপাড়া” শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, শাকিব খানের পোশাকের সঙ্গে তার ‘কোরবানি কোরবানি’ গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির গানের কস্টিউম সালমান খান নকল করেছেন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন ‘প্রিয়তমা’র কস্টিউম ডিজাইনার ফারাহ দিবা। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আলাদা কিছু করতে পারি সেই আত্মবিশ্বাস আমার আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সিনেমায় আর্টিস্টদের পোশাক নিয়ে আলোচনা হচ্ছে বহুযুগ পর। সালমান খান ও শাকিব খানের এই বিষয়টি সোশ্যাল মিডিয়া ও নিউজে এলে আমার নজরে আসার পর অনেক ভালো লাগছে।

‘সিকান্দার’-এর পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। ছবিতে ‘ভাইজান’-এর বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়াল। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

এর আগেও ‘সিকান্দার’ ছবির পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবির পোস্টারের নকশা হুবহু নকল করা হয়েছে। সেই পোস্টারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে হাতে ধারালো অস্ত্র নিয়ে রাগান্বিত ভঙ্গিমায় দেখা গিয়েছিল। ‘সিকান্দার’-এর পোস্টারেও সালমানের একইরকম লুক দেখেও সমালোচনা শুরু হয়েছিল নেটপাড়ায়‌।

আরশাদ আদনানের প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছিল ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ২০২৩ সালের কোরবানির ঈদে ব্লকবাস্টার হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী শাকিবের ‘প্রিয়তমা’ সাফল্য পেয়েছিল, যা বাংলা সিনেমাকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়।

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। ইতোমধ্যে টিজার ও গান প্রকাশ করে তুমুল আলোচনায় রয়েছে ছবিটি।

Tags: প্রিয়তমালিড বিনোদনশাকিব খানসালমান খানসিকান্দার
Previous Post

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে: চিফ প্রসিকিউটর

Next Post

সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

Next Post
বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস ট্রাস্টের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

বিশেষ অনুষ্ঠানে ওয়ালটনের আধুনিক ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পানি দিবসে অত্যাধুনিক প্রযুক্তির ‘ওয়াটার পিউরিফায়ার’ বাজারে আনলো ওয়ালটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT