চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার করে নির্বাচনের তাগিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
11:00 পূর্বাহ্ন 22, মার্চ 2025
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভা, নেতৃবৃন্দ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান।

শুক্রবার ২১ মার্চ সৌদি আরবের পর্যটন নগরী তায়েফের একটি কমিউনিটি সেন্টারে তায়েফ প্রাদেশিক বিএনপি’র অন্তর্গত স্বরগিয়া থানা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফায় গণহত্যার বিচারসহ রাষ্ট্র পুনর্গঠনে সব ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন, তার মধ্যেই সীমাবদ্ধ থেকে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচিত সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তিনি মনে করেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

স্বরগিয়া থানা বিএনপি আহ্বায়ক আহসান উল্লাহ মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে তায়েফ প্রাদেশিক বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্বরগিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মিয়াসহ তায়েফ প্রাদেশিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমগণ।

Previous Post

পুনরায় চালু হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর

Next Post

শাস্তি পেলেন ব্রাজিল তারকা

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে, একজনের মুখে হতাশার ভাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাস্তি পেলেন ব্রাজিল তারকা

বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যানের ছবি, তিনি শক্তিশালী পেশী দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT