চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:32 অপরাহ্ন 21, মার্চ 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিক্ষোভ মিছিল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন তারা।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে, সদরঘাট ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে’, ‘ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গড়িমশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ শেষে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বক্তব্য পেশ করেন।

ছাত্র-অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে-হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদেরকে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে রাজনীতি করতে দেবো না।

রায়হান হাসান আরও বলেন, আমরা এখানে জড়ো হয়েছি-আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যত দিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। গুম-খুন সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরে আসতে দিতে চাই না। ইন্টেরিম সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না, আপনার ওই ক্ষমতার চেয়ার আমার ভাইয়ের রক্তের ওপর বসে আছে। রক্তের সাথে বেইমানি করবেন না।

রিয়াজুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু। সুতরাং যারা আওয়ামী লীগের গোলামি করতে চাইবে, তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

Next Post

বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনায় হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা

Next Post
হিথ্রো বিমানবন্দরে জরুরি অবস্থা, বিমান চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনায় হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা

বিদ্যুৎ কেন্দ্রের উচ্চ voltage ট্রান্সফরমার ও তারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে লোডশেডিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT