চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

সুমন রায় by সুমন রায়
1:46 অপরাহ্ন 21, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ ২১ মার্চ শুক্রবার সকাল ৬টায় নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- চানপুর ইউনিয়নের মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৬) ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন যাবৎ এলাকার বাইরে ছিল আব্দুস সালামের অনুসারীরা। আজ ভোরে তারা এলাকায় ঢুকলে প্রতিপক্ষ সামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

তারা জানান, এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে আমিন ও বাশার নামে দুইজন মারা যায়। নিহত দুইজনই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী। নিহত দুইজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সুরতহাল প্রতিবেদন শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত আমিন মিয়ার বাবা খোরশেদ মিয়া জানান, সামসু মেম্বারের কারণে আমি আমার ছেলেসহ পাঁচ মাস যাবৎ বাড়ি ছাড়া। সামনে ঈদ। তাই ছেলেসহ আরো যারা গ্রাম ছাড়া ছিলাম আমরা সবাই মিলে সকাল ৬টার দিকে বাড়িতে যাচ্ছিলাম। এসময় সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমার ছেলের দুই পায়ে দুইটা গুলি করে মাটিতে ফেলে বুকের উপর বসে গলা টিপে মারে। আমার ছেলে প্রায় চার মাস আগে সৌদিআরব থেকে দেশে আসছে। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। আজ যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুইজন নিহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tags: আওয়ামী লীগবিএনপি
Previous Post

জাতীয় পর্যায়ে উদযাপিত হবে পহেলা বৈশাখ

Next Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া একাউন্ট খুলে অর্থ দাবির অভিযোগ

Next Post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া একাউন্ট খুলে অর্থ দাবির অভিযোগ

অ্যাঞ্জেলিনা জোলি ও সৃজিতের ছবি, বাংলাদেশের সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনা থেকে সৃজিতের ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT