চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বর্ষী ফুটবলারের মৃত্যু, পরিবারের অভিযোগ ফেডারেশনের দিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 20, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের ছবি, পরিবারের অভিযোগের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গতমাসে স্পেনের মাদ্রিদে মাথায় আঘাত পেয়েছিলেন চীনের তরুণ ফুটবলার গুও জিয়াজুয়ান। বেইজিং অনূর্ধ্ব-২০ দল এবং স্প্যানিশ দল আরসি আলকোবেন্দাসের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ চলাকালে দুর্ঘটনার শিকার হন। এরপর থেকেই কোমায় ছিলেন। বুধবার ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার দিনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি আঘাত পাওয়ার পর মাদ্রিদের ডাক্তাররা জিয়াজুয়ানের ‘ব্রেন ডেথ’ হওয়ার কথা জানান। ৯ দিন পরে চার্টার্ড ফ্লাইটে বেইজিংয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার সন্ধ্যায় মারা যান ১৮ বর্ষী ফুটবলার।

এরপর বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ এনেছে জিয়াজুয়ানের পরিবার। তাদের দাবি, পুরো ব্যাপারটি গোপন রেখে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন।

জিয়াজুয়ান কীভাবে আঘাত পেয়েছেন তা এখনও জানে না পরিবার। ম্যাচের ভিডিও ফুটেজ, হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসার বিবরণ এবং তার ইনস্যুরেন্স সম্পর্কে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তথ্য চেয়েছে পরিবার। তবে এখনও পায়নি বলে অভিযোগ করেছে তারা।

জিয়াজুয়ানের ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত ডিফেন্ডারের সাদা-কালো ছবি শেয়ার করে লিখেছেন, ‘১৮ বছরের শেষদিনে সে চিরতরে নিথর হয়ে গেল।’

এদিকে, জিয়াজুয়ানের পরিবারকে সবধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেছে, ‘আমরা এমন একজনকে হারিয়েছি যে ফুটবল ভালোবাসত। জিয়াজুয়ানের আত্মা শান্তি পাক।’

Tags: চীনলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা

Next Post

দেশের বিভিন্ন স্থানে ৩ দিন বৃষ্টির আভাস

Next Post
বৃষ্টির ফোঁটা দিয়ে ঢাকা জানালা, সূর্য্য দেখা যাচ্ছে পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে ৩ দিন বৃষ্টির আভাস

ব্রাজিলের ভিনিসিয়াস ফুটবল খেলছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াস-রাফিনহা ম্যাজিকে বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT