চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোরে নামছে ব্রাজিল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 20, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল অনুশীলনে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সেলেসাও বাহিনী। ১৩তম ম্যাচ খেলতে ভোরে নামছে কোচ জুনিয়র ডোরিভালের দল, প্রতিপক্ষ কলম্বিয়া।

বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে গড়াবে ম্যাচ। বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই সেলেসাওদের। চলতি আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি ম্যাচ খেলবে তারা। কলম্বিয়া ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামবে।

ম্যাচ দুটির জন্য নেইমার জুনিয়রকে নিয়ে দল দিয়েছিল ব্রাজিল। চোটে ছিটকে গেছেন তারকা ফুটবলার। চোটে নেই ডিফেন্ডার দানিলো এবং গোলরক্ষক এডেরসন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। বলেছেন, ‘আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাসী। শক্তিশালী দুটি প্রতিপক্ষের বিপক্ষে এমুহূর্তে আমরা বিশেষভাবে সতর্ক।’

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার (গোলরক্ষক), ভেন্ডারসন, এডের মিলিতাও, মার্কিনহোস, গুইলের্মে অ্যারানা, ব্রুনো, গারসন, লুকাস পাকেতা, রাফিনহা, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।

Tags: কলম্বিয়াবিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
Previous Post

গণমাধ্যমকে গুজব-অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Next Post

৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ

Next Post
বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ

লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডানের দায়িত্বে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT