চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিল হচ্ছে ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 20, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন ভবনের সামনে পতাকা উত্তোলন করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। এ বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।

নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে নিয়ে খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয় এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।

সবশেষ নিবন্ধিত দেশিয় সংস্থাগুলো দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য নিবন্ধন পেলেও আবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিমালার আলোকে নিবন্ধনের আবেদন করতে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিদ্যমান পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা, জানতে চাইলে ইসি বলেন, বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাহলে বাতিল হবে।

Tags: নির্বাচন কমিশন
Previous Post

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক লাপাত্তা

Next Post

রাষ্ট্রকাঠামো সংস্কার না করে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত সম্ভব নয়: ড. আলী রীয়াজ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রকাঠামো সংস্কার না করে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত সম্ভব নয়: ড. আলী রীয়াজ

গণমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমকে গুজব-অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT