চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
8:16 অপরাহ্ন 19, মার্চ 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ইবিতে যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই দখলদার ইসরায়েল চার শতাধিক ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের উপর হামলা করে আসছে। তারা শুধু যুদ্ধবিরতিই লঙ্ঘন করেনি, পুরো গাজা উপত্যকা দখল করে নেয়ার ঘোষণা দিয়েছে।

সাহরিরত ফিলিস্তিনিদের উপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার উপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়গাজা যুদ্ধগাজায় হামলা
Previous Post

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট

Next Post

গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ

Next Post
গাজায় ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT