চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাহমিদুলকে ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 19, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ মার্চ হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দলে নাম দিয়ে উঠে এসেছিল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের নাম। হামজা চৌধুরীর মতো প্রথমবার তিনিও দলে জায়গা করে নেন। এরপর সৌদি আরবের অনুশীলন ক্যাম্পের পর ইতালি ফিরে গেছেন এ খেলোয়াড়। কিন্তু দেশের ফুটবল অঙ্গনে ভক্তদের মনে দিয়ে গেছেন একগাদা প্রশ্ন।

বৃহস্পতিবার বাংলাদেশ দলের ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার কাছে প্রশ্ন রাখা হয়েছিল দল থেকে বাদ পড়া ফাহমিদুলকে আপাতত দলে দেখা যাবে কি না? এমন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, এখন তাকে ফেরানো সম্ভব না। তবে বাংলাদেশের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন তাকে।

ফাহমিদুল দলে যোগ হচ্ছে কি না এমন প্রশ্নে ক্যাবরেরা বলেন, ‘না, আপাতত আর তার দলে ফেরানোর সুযোগ নেই। সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার জন্য অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’

ফাহমিদুল প্রসঙ্গে প্রশ্ন গিয়েছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছেও। তিনি কোচের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘সে আসলে ভালো অনুশীলন করেছে আমাদের সাথে। একজন খেলোয়াড় ভালো হতে পারেন, আবার খারাপও হতে পারেন। তবে কোচ বলছেন সে এখনও খেলার জন্য প্রস্তুত নয় এবং আমাকে তার সেই সিদ্ধান্তে সম্মান জানাতে হবে।’

ফাহমিদুলকে খুঁজে পাওয়া প্রসঙ্গে বাফুফের থেকে জানানো হয়েছিল, ‘বাংলাদেশের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা ফাহমিদুলকে খুঁজে বের করেছেন। তিনি বাংলাদেশি প্রবাসী ফুটবলার, যিনি সিরি ডি’তে খেলেন। তাকে ডাকা হয়েছে এবং তিনি আসবেন এবং ক্যাম্পে যোগ দেবেন। যদি তিনি পারফর্ম করেন এবং কোচ যদি প্রাইমারী স্কোয়াডে রাখেন তাহলে দলের সাথে থাকবেন।’

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।

Tags: এএফসিফাহমিদুলবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post

দুদকের মামলায় ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের মামলায় ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

বাংলাদেশ ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT