চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চক্করে ‘কাউয়া কমলা খাইতে জানে না’!

কেমন হলো ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘চক্কর’-এর প্রথম গান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 19, মার্চ 2025
in বিনোদন
A A
অভিনেতারা নাটকীয় পরিবেশে পারফরম্যান্স করছে, দর্শকদের জন্য আকর্ষণীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩-এর সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে পাঁচ নম্বর ছবি হিসেবে যুক্ত হলো মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত গেল সপ্তাহে এই ছবি মুক্তির ঘোষণায় অভিনব প্রচারণা কৌশল পছন্দ করেছেন দর্শক!

এরপর তিন দিন আগে এসেছে ছবির সোয়া এক মিনিটের টিজারও! এবার এলো ‘চক্কর ৩০২’-এর প্রথম গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’। লোকসংগীতের ধাঁচে গাওয়া মাতাল রাজ্জাক দেওয়ানের কৌতুকপূর্ণ কথার এই গানটির মাধ্যমে ‘চক্কর’-এর কিছুটা আবহ ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজল দেওয়ান, এবং গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন সময়ের আলোচিত সংগীত ব্যক্তিত্ব ইমন চৌধুরী। যদিও গানটি বহু পুরনো, বিভিন্ন লোকশিল্পী গানটি গেয়েছেন- তবে অনেকে মনে করছেন, সিনেমায় ব্যবহারের ফলে নতুন মাত্রা পাবে এটি।

একটি প্রমোদতরীতে আঞ্চলিক ভঙ্গিতেই গানের আসরটি দেখা যায়। ভাসমান যে তরীটিই টার্গেট গোয়েন্দা পুলিশের। যেখানে সাঙ্গপাঙ্গসহ লুকিয়ে আছে অপরাধী। এমন আবহই ফুটে উঠেছে গানে। যে আসরের মধ্যমণি সুমন আনোয়ার!

গানের শেষ দিকে দেখা যায় অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে উঠেন ‘চক্কর’-এর মূল গোয়েন্দা মোশাররফ করিম! শেষ পর্যন্ত কি অপরাধীদের মুখোমুখি হন এই গোয়েন্দা?

‘কাউয়া কমলা খাইতে জানে না’ সম্পর্কে ইউটিউব পোস্টে দেয়া হয়েছে অন্যরকম ইঙ্গিত। সেখানে বলা হয়েছে “মাতাল রাজ্জাক বলেছেন, ‘কাউয়া নাকি কমলা খাইতে জানে না’ কিন্তু এই কাউয়া সেই কাউয়া না। এই কাউয়া আকাশে উড়ে না, বাতাসে নড়ে না—এটা আপনার-আমার অন্তরে থাকে আর কা কা করে!”

গানটি ইতিমধ্যে দর্শক পছন্দ করতে শুরু করেছেন। শুভ নামের একজন মন্তব্য করেছেন,“এই গানের জন্য ‘চক্কর ৩০২’ অনেক দর্শককে পাবে, আমাদের আপন সুরের গান। কাজল দেওয়ানকে কাজে লাগানোয় খুব ভালো লাগছে, এ্যারেঞ্জমেন্ট দারুণ।”

মুক্তা নামের একজন লিখেছেন,“অসাধারণ গান। অনেক দিন পর একটা দেশী গান শুনলাম।” আরেকজন লিখেছেন, “আবারো ইমন চৌধুরী ম্যাজিক,এসময়ের সেরাদের একজন।” অনেকে গানটির জনপ্রিয়তা ‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানের মতো হবে বলে পূর্বাভাস দেন। যেমন চয়ন অধিকারী নামের একজন লিখেছেন,“এই গানটা অনেক দূরে যাবে। দেখে নিয়েন। ভালোবাসা রইলো মুভির টিমের প্রতি।”

২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য সরকারি অনুদান পান শরাফ আহমেদ জীবন। ছবিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দীনার, রওনাক হাসান, সুমন আনোয়ার, রীকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

Tags: ঈদের ছবিচক্করজলিজ্বীন ৩তারিন জাহানদাগিবরবাদমোশাররফ করিমমৌসুমী নাগরওনাক হাসানলিড বিনোদনসিনেমাসুমন আনোয়ার
Previous Post

দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ

Next Post

হামজাকে নিয়ে জামাল, ‘আমাদের মেসি চলে এসেছে’

Next Post
বাংলাদেশের জাতীয় ফুটবল দল AFC অ্যাসিয়ান কাপ ২০২১ কোয়ালিফায়ার্সের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজাকে নিয়ে জামাল, ‘আমাদের মেসি চলে এসেছে’

তৃণমূল পুলিশদের কল্যাণে প্রধান উপদেষ্টার নির্দেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল পুলিশদের কল্যাণে প্রধান উপদেষ্টার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT